advertisement

South 24 Parganas News: নিষ্পাপ বাড়ির দোতলায় রমরমিয়ে চলছিল বেআইনি কারবার! পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ, উদ্ধার বিপুল নিষিদ্ধ বাজি

Last Updated:

South 24 Parganas News: বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি বাজি কারখানা। চম্পাহাটির এক মধ্যবিত্ত পরিবারের দোতলায় রমরমিয়ে চলছিল নিষিদ্ধ চকোলেট বোমা তৈরির কাজ। পুলিশের অতর্কিত অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ সরঞ্জাম ও বাজি।

উদ্ধার বস্তাবস্তা বোম বোমা
উদ্ধার বস্তাবস্তা বোম বোমা
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: চম্পাহাটির দোতলায় চকোলেট বোমার কারখানা। চম্পাহাটির সোলগোলিয়ার একটা দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে একেবারে সাধারণ, নিরীহ এক পরিবার থাকে সেখানে বসবাস করে। কিন্তু ওই বাড়ির ভেতরে কী চলছে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। বাড়ির দোতলায় উঠে যা দেখা গেল, তাতে রীতিমতো চমকে উঠল সবাই। সারি সারি চকোলেট বোমা সাজানো বস্তাতে, পাশে চকলেট বোমা তৈরির সরঞ্জামের স্তূপ। ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করত মহেন্দ্র সর্দার।
advertisement
advertisement
বাড়ির মালিক মাহেন্দ্র সর্দার (৪৫) তখন ভিতরে বসে কাজ করছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়। অভিযুক্ত জানান, ‘আমি কিছুই করিনি! এগুলো তো শুধু পুজোর সময় বিক্রির জন্য!’ ১০০ কেজি চকোলেট বোমা আর সেই বিপুল পরিমাণ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাহেন্দ্র দীর্ঘদিন ধরে এই কারখানা চালাচ্ছিল। পুজোর সময় থেকে শুরু করে বিভিন্ন উৎসবে এই বোমা সরবরাহ করা হত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নিষ্পাপ বাড়ির দোতলায় রমরমিয়ে চলছিল বেআইনি কারবার! পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ, উদ্ধার বিপুল নিষিদ্ধ বাজি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি !
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি !
  • রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে

  • শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

  • জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement