advertisement

Supplementary Voter List: আজ প্রকাশের সম্ভাবনা দ্বিতীয় তালিকা, ফের ভোটার তালিকায় বড় ছাঁটাইয়ের ইঙ্গিত

Last Updated:

Supplementary Voter List: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত ১৩ লক্ষ নাম বাদ গেছে, এবং মোট প্রায় ৮৬ লক্ষ ভোটার ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আজ প্রকাশের সম্ভাবনা দ্বিতীয় তালিকা
আজ প্রকাশের সম্ভাবনা দ্বিতীয় তালিকা
কলকাতাঃ আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভবনা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মোট ৩৬ লক্ষ আবেদনের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ প্রায় ১৩ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে।
বর্তমানে আরও প্রায় ২৮ লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। একই হারে নাম বাদ পড়লে, আরও প্রায় ১১ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে মোট নাম বাদ যাওয়ার সংখ্যা প্রায় ২৪ লক্ষে পৌঁছতে পারে।
আরও পড়ুনঃ হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনা! ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প, যুদ্ধের আশঙ্কা বাড়ছে
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। পরে ১৬ ডিসেম্বর প্রকাশিত SIR-এর প্রথম খসড়ায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ পড়ে। যদিও পরবর্তীতে ১ লক্ষ ৮২ হাজার নাম নতুন করে তালিকায় যুক্ত হয়, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ৭ কোটি সাড়ে ৫ লক্ষ।
advertisement
advertisement
তবে বর্তমান পরিস্থিতিতে যদি সম্ভাব্য ছাঁটাইয়ের হিসাব ধরা হয়, তাহলে রাজ্যের মোট ভোটার সংখ্যা কমে প্রায় ৬ কোটি ৮০ লক্ষে নেমে আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৮৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই হিসেব এখনও চূড়ান্ত নয়, শেষ পর্যন্ত সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supplementary Voter List: আজ প্রকাশের সম্ভাবনা দ্বিতীয় তালিকা, ফের ভোটার তালিকায় বড় ছাঁটাইয়ের ইঙ্গিত
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৭ মার্চ, ২০২৬

  • দেখে নিন আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement