advertisement

জ্বালানি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা বন্ধের অনুরোধ কেউ করেনি...ট্রাম্পের দাবি ওড়াল ইরান !

Last Updated:

Iran Refutes Trump's Claim: ইরানের সরকারি সংবাদমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, “আমেরিকার দেওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করেছি। কিন্তু ওয়াশিংটনের সঙ্গে আমরা কোনওরকম আলোচনায় বসব না। আমেরিকা বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে। আমাদের কাছে সেগুলি পৌঁছেছে। বার্তা আদান-প্রদানের অর্থ এই নয় যে আমাদের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে।”

জ্বালানি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা বন্ধের অনুরোধ কেউ করেনি...ট্রাম্পের দাবি ওড়াল ইরান!
জ্বালানি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা বন্ধের অনুরোধ কেউ করেনি...ট্রাম্পের দাবি ওড়াল ইরান!
তেহরান: ইরান শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করেছে ৷ স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা তাদের জ্বালানি পরিকাঠামোগুলি লক্ষ্য করে হামলা বন্ধ করার জন্য কোনও অনুরোধ করেনি ৷
ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা ‘খুব ভালভাবে চলছে’ এবং ঘোষণা করেছিলেন আমেরিকা ইরানের জ্বালানি পরিকাঠামোগুলি লক্ষ্য করে হামলা আরও ১০ দিন স্থগিত রাখবে।
advertisement
advertisement
ট্রাম্প Truth Social-এ একটা পোস্টে বলেছেন, ‘‘ইরান সরকারের অনুরোধ অনুযায়ী, আমি Energy Plant গুলি ধ্বংসের সময়সীমা ১০ দিন স্থগিত করছি ৷ সোমবার, এপ্রিল ৬, ২০২৬, রাত ৮টা পর্যন্ত। আপাতত আলোচনা খুব ভালভাবে চলছে ৷’’
advertisement
রিপোর্ট অনুযায়ী, তেহরান এখনও ওয়াশিংটনের ১৫-দফা প্রস্তাবের উপর চূড়ান্ত উত্তর দেয়নি, যেটা চলতি সংঘাত শেষ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। যদিও ইরানিয়ান কর্মকর্তারা আলোচনার জন্য খোলামেলা মনোভাব দেখিয়েছেন। তবে, তাঁরা যেসব বিষয়কে ‘অতিরিক্ত দাবি’ বলে উল্লেখ করেছেন, সেগুলোর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান এবং চিরতরে ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করা।
advertisement
বৃহস্পতিবার, ট্রাম্প হোয়াইট হাউসে একটি ক্যাবিনেট মিটিংয়ের সময় হুমকি দিয়েছিলেন যে, ইরান যদি কোনও চুক্তি না করে তাহলে ওদের উপর চাপ বাড়ানো হবে। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে, তিনি ইরানের এনার্জি প্ল্যান্টে আক্রমণ ১০ দিনের জন্য স্থগিত রাখবেন, যা এপ্রিল ৬, ২০২৬ পর্যন্ত করা হল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জ্বালানি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা বন্ধের অনুরোধ কেউ করেনি...ট্রাম্পের দাবি ওড়াল ইরান !
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৭ মার্চ, ২০২৬

  • দেখে নিন আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement