advertisement

Medicine Price Hike: পেট্রোলের পর এবার ওষুধে বাড়তি চাপ, ৭৬৭ জরুরি ওষুধের মূল্যবৃদ্ধি! কবে বাড়ছে ওষুধের দাম?

Last Updated:

Medicine Price Hike: গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বাড়তে চলেছে জরুরি ওষুধের দাম। তালিকায় কী কী রয়েছে জানুন...

দাম বাড়ছে ওষুধের
দাম বাড়ছে ওষুধের
নয়াদিল্লি: ১ এপ্রিল ২০২৬ থেকে দেশে ৭৬৭টি অত্যাবশ্যক ওষুধের দাম বাড়তে চলেছে। জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ প্রতিষ্ঠান (NPPA) পাইকারি মূল্য সূচক বা Wholesale Price Index (WPI)-এর ভিত্তিতে ০.৬৪৯৫৬ শতাংশ মূল্যবৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই বৃদ্ধি প্রযোজ্য হবে জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা (NLEM)-এ অন্তর্ভুক্ত ওষুধগুলির ক্ষেত্রে।
এই তালিকায় রয়েছে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, হৃদরোগ, ডায়াবেটিস এবং সংক্রমণ প্রতিরোধক ওষুধ। ফলে সাধারণ মানুষের ওষুধের খরচ সামান্য হলেও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘অভয়ার মা প্রার্থী হওয়ায় অনেকের ঝাল লাগছে, তাঁদের জন্য…’, পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে ঝাঁঝ বাড়ালেন সুকান্ত
২৫ মার্চ ২০২৬-এ জারি করা বিজ্ঞপ্তিতে NPPA জানিয়েছে, বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা দফতরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে WPI-তে ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। সেই হিসেবেই ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) বাড়ানোর অনুমতি পাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই মূল্যবৃদ্ধি GST ছাড়া মূল দামের উপর প্রযোজ্য। অর্থাৎ, ওষুধের বেস প্রাইসে প্রায় ০.৬৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: শুক্রবার SIR-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, নাম বাতিলদের ট্রাইব্যুনাল কবে? কীভাবে আবেদন? ধোঁয়াশা কাটল না
সরকারের দাবি, এই বৃদ্ধি খুবই সামান্য, তাই সাধারণ মানুষের উপর এর প্রভাব খুব বেশি পড়বে না। তবে ক্রেতাদের ওষুধ কেনার সময় MRP ভালো করে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সিলিং প্রাইসের বেশি না দেওয়ার কথাও বলা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, প্রতি বছরই WPI-এর ভিত্তিতে NPPA এ ধরনের সীমিত মূল্যবৃদ্ধির অনুমতি দেয়। আগের বছরগুলিতেও ছোট পরিসরে এমন বৃদ্ধি দেখা গিয়েছে। এবারের ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধির অনুমোদনের পর সংস্থাগুলি তাদের ওষুধের দাম সংশোধন করতে পারবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Medicine Price Hike: পেট্রোলের পর এবার ওষুধে বাড়তি চাপ, ৭৬৭ জরুরি ওষুধের মূল্যবৃদ্ধি! কবে বাড়ছে ওষুধের দাম?
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৭ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৭ মার্চ, ২০২৬

  • দেখে নিন আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement