advertisement

North 24 Parganas News: রাতের অন্ধকারে রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যুবতী! কে বা কারা এই হাল করল? মধ্যমপুরে চাঞ্চল্য

Last Updated:

North 24 Parganas News: মধ্যমপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক যুবতী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তার মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে।

মধ্যমপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে অচৈতন্য অবস্থায় এক যুবতী উদ্ধার
মধ্যমপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে অচৈতন্য অবস্থায় এক যুবতী উদ্ধার
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় এক যুবতী উদ্ধার। মধ্যমপুরে চাঞ্চল্য। হাসনাবাদ শাখার মধ্যমপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে অচৈতন্য অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে ওই যুবতীকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবতীটি অচেতন অবস্থায় পড়ে ছিলেন এবং তার নড়াচড়া প্রায় ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় ওই যুবতীকে উদ্ধার করে দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ কম খরচে বেশি ফলন! আলু-ধান ছেড়ে ‘এই’ দানা চাষেই মালামাল, লাভের মুখ দেখছে দিনাজপুরের চাষিরা
এলাকাবাসীর একাংশের অভিযোগ, দুষ্কৃতীরা ওই যুবতীকে কিছু খাইয়ে অচৈতন্য করে রেললাইনের ধারে ফেলে রেখে পালিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা
অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা
আরও পড়ুনঃ রামনবমীতে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশি টহল, মশাও গলতে পারবে না! স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ও ড্রোনের নজরদারি
স্থানীয়দের আরও দাবি, মধ্যমপুর স্টেশন সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি পার্ক তৈরি হওয়ায় সেখানে যুবক-যুবতীদের ভিড় বেড়েছে। তার জেরে এমন ঘটনা ঘটছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং তার জ্ঞান ফেরার পরই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: রাতের অন্ধকারে রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যুবতী! কে বা কারা এই হাল করল? মধ্যমপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement