Crops Cultivation: কম খরচে বেশি ফলন! আলু-ধান ছেড়ে 'এই' দানা চাষেই মালামাল, লাভের মুখ দেখছে দিনাজপুরের চাষিরা
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Crops Cultivation: কম খরচ, শূন্য ঝুঁকি ও বেশি ফলনের আশায় দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছে। সঠিক পরিচর্যার মাধ্যমে একর প্রতি জমি থেকে প্রায় ৩৫-৪০ কুইন্টাল ফলন পাওয়া সম্ভব।
বালুরঘাট: সাম্প্রতিক সময়ে প্রকৃতির খামখেয়ালি আচরণের জেরে ব্যাপকহারে মার খাচ্ছে ধান ও আলু চাষ। ঋণ নিয়ে চাষ করা আলু, ধান বৃষ্টিতে নষ্ট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় চাষিদের। তবে ধান ও আলুর বিকল্প হিসেবে ভুট্টা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভুট্টা চাষ ভাল লাভও দিচ্ছে চাষিদের। অন্যান্য চাষের তুলনায় ভুট্টা চাষে খরচের তুলনায় লাভের পরিমাণ অনেকটা বেশি। তাই ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন জেলার কৃষকরা।
কম জল ও কম খরচে বেশি লাভের আশায় ধান ও আলুর বিকল্প হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ-সহ জেলার বিভিন্ন ব্লকে হাইব্রিড জাতের ভুট্টা চাষ হচ্ছে। ধান বা আলুর তুলনায় ভুট্টা চাষে সেচ ও সার কম লাগে। অথচ উৎপাদন বেশি। যার ফলে লাভের মুখ দেখতে পায় চাষিরা।
advertisement
আরও পড়ুনঃ ইট ঘুরে দৌড়ে কেউ সোজা, কেউ বাঁকা পথে! রোমাঞ্চে ঠাসা মজার খেলায় মেতে উঠল মিনাখাঁ, হাসতে হাসতে লুটোপুটি খেল দর্শক
বায়ু চলাচলে সক্ষম এমন হালকা বেলে, দোঁয়াশ এবং কাদা দোঁয়াশ মাটিতে ভুট্টা চাষ ভাল হয়। সারা বছরই প্রায় ভুট্টা চাষ করা যায়। তবে উর্বর দোঁয়াশ পলিমাটিতে ভুট্টা ফলন সর্বাধিক পাওয়া যায়। সঠিক সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে অল্প সময়েই ফসল ঘরে তোলা সম্ভব।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রামনবমীতে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশি টহল, মশাও গলতে পারবে না! স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ও ড্রোনের নজরদারি
সঠিক পরিচর্যার মাধ্যমে একর প্রতি জমি থেকে প্রায় ৩৫ থেকে ৪০ কুইন্টাল ফলন পাওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে এক একর জমি থেকেই ৪ টন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ফলে প্রতি বিঘা জমিতে চাষের খরচ বাদ দিয়ে কৃষকের প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত মুনাফা করতে পারেন। এছাড়া একর প্রতি মোট আয় গড়ে ৭৭,০০০ থেকে ৮৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
কম খরচ, শূন্য ঝুঁকি ও বেশি ফলনের আশায় দক্ষিণ দিনাজপুরে জেলার বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমণ্ডি ও বংশীহারীর মতো ব্লকগুলোতে কৃষকরা এখন ধান ও আলুর অনিশ্চয়তা কাটিয়ে ভুট্টার দিকে ঝুঁকছেন।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 26, 2026 4:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crops Cultivation: কম খরচে বেশি ফলন! আলু-ধান ছেড়ে 'এই' দানা চাষেই মালামাল, লাভের মুখ দেখছে দিনাজপুরের চাষিরা









