advertisement

WB Assembly Elections 2026: কখনও জগিং, কখনও যোগা...আড্ডা তো আছেই! কালনায় ভিন্ন ছন্দের প্রচারে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ

Last Updated:
WB Assembly Elections 2026:বিধানসভা ভোটের প্রচার জমে উঠেছে! কালনার রাজবাড়ি মাঠে ভোট প্রচারে হাজির হলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার! তবে তাঁর অন্য স্ট্যাটেজি! কখনও আড্ডা জুড়লেন, কখনও ক্রিকেট খেললেন, কখনও বা জগিং
1/5
কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সাত সকালে পৌঁছে গেলেন কালনার রাজবাড়ির মাঠে। দিনের শুরুতেই তাঁকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে! রাজনৈতিক ভাষণ নয়,সাধারণ মানুষের সঙ্গে মিশে সময় কাটালেন। তাঁর এই উপস্থিতি ঘিরে কৌতূহল ও উৎসাহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে।

2/5
মাঠে এসে প্রথমেই জগিং করতে দেখা যায় প্রার্থীকে। এর পর ছোটদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি। পাশাপাশি যোগব্যায়ামও করেন। খেলাধুলা ও শরীরচর্চার প্রতি নিজের আগ্রহের কথাও জানান সিদ্ধার্থ মজুমদার,বলেন, ''প্রতিদিনই সকালে তিনি নিয়মিত ব্যায়াম করেন।''

3/5
বৃহস্পতিবার মাঠে উপস্থিত বয়স্ক ও যুবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তাও বলেন কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। এলাকার নানা সমস্যা ও অভিযোগ মন দিয়ে শোনেন। সরাসরি প্রার্থীকে কাছে পেয়ে খুশি স্থানীয়রাও।
বৃহস্পতিবার মাঠে উপস্থিত বয়স্ক ও যুবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তাও বলেন কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। এলাকার নানা সমস্যা ও অভিযোগ মন দিয়ে শোনেন। সরাসরি প্রার্থীকে কাছে পেয়ে খুশি স্থানীয়রাও
advertisement
4/5
রাজবাড়ির মাঠের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, এই মাঠের সংস্কার অত্যন্ত প্রয়োজন। নির্বাচনে জয়ী হলে মাঠের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।

5/5
এছাড়াও বয়স্কদের জন্য বসার জায়গা তৈরির কথাও বলেন তিনি। প্রার্থীকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর সঙ্গে শরীরচর্চায় অংশ নিতে পেরে এলাকাবাসীরা আপ্লুত।