advertisement

QS World University Rankings: বিশ্বসেরা তালিকায় উজ্জ্বল ভারত, একাধিক আইআইটি ও জেএনইউর বড় সাফল্য

Last Updated:

QS World University Rankings: QS Ranking 2026-এ বিশ্বসেরা তালিকায় উজ্জ্বল পারফরম্যান্স ভারতের। একাধিক আইআইটি ও জেএনইউ সেরা ১০০-তে জায়গা পেয়েছে, এবং মোট ৯৯টি ভারতীয় প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

বিশ্বসেরা তালিকায় উজ্জ্বল ভারত
বিশ্বসেরা তালিকায় উজ্জ্বল ভারত
নয়াদিল্লিঃ প্রকাশিত হল আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেলি সিমন্ডস (QS)-এর বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এর বিষয়ভিত্তিক তালিকা। বিশ্বসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার উল্লেখযোগ্য সাফল্য দেখাল ভারত। সেরা ১০০-র তালিকায় জায়গা করে নিয়েছে দেশের একাধিক আইআইটি এবং একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে আইআইটি দিল্লি এবং আইআইটি বোম্বে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। পাশাপাশি আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়্গপুর এবং আইআইটি কানপুরও এই তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে। অন্যদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও বিশ্বতালিকায় উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছে।
আরও পড়ুনঃ খারাপ আবহাওয়ার আশঙ্কা নেই, দুপুরের বিমানে অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই র‌্যাঙ্কিংয়ে আমেরিকা, চিন ও ব্রিটেনের পরেই ভারতের স্থান, যা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের স্পষ্ট ইঙ্গিত। এ বছর ভারত থেকে মোট ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বতালিকায় জায়গা পেয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
advertisement
advertisement
মোট ৫৫টি বিষয়কে চারটি বিভাগ— আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, লাইফ সায়েন্স এবং ন্যাচরাল সায়েন্স— এ ভাগ করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের ১০০টি দেশের প্রায় ১,৯০০টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ের জন্য আবেদন জানায়।
ভারত থেকে মোট ৫৯৯টি প্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছিল, যার মধ্যে একাধিক নতুন প্রতিষ্ঠানও ছিল। বিজ়নেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্ষেত্রেও দেশের পারফরম্যান্স উল্লেখযোগ্য, যেখানে আইআইএম আহমদাবাদ উল্লেখযোগ্য উন্নতি করেছে।
advertisement
কম্পিউটার সায়েন্স এবং মিনারেল ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়েও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
QS World University Rankings: বিশ্বসেরা তালিকায় উজ্জ্বল ভারত, একাধিক আইআইটি ও জেএনইউর বড় সাফল্য
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement