advertisement

WB Assembly Election 2026: 'জিতলেই...!' জয়গাঁকে নিয়ে বড় আশ্বাস তৃণমূলের, পাল্টা যা বলল বিজেপি

Last Updated:

West Bengal Assembly Election 2026: দীর্ঘদিনের দাবি জয়গাঁকে পুরসভা ঘোষণা করা। ২০২৬-এর বিধানসভা ভোটের মুখে সেই দাবিকে হাতিয়ার করেই কালচিনির রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে দড়িটানাটানি।

+
জয়গাঁ

জয়গাঁ এলাকা

কালচিনি, অনন্যা দে: ভোট আসতেই উঠে আসছে কালচিনি বিধানসভার অন্যতম ইস্যু, জয়গাঁ এলাকাকে পুরসভার মান্যতা দেওয়ার। আসন্ন নির্বাচনে সীমান্ত শহর জয়গাঁর মানুষের মন জয় করতে পুরসভার আশ্বাস দিতে শুরু করেছে তৃণমূল। যদিও বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূলের তরফে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে।
সম্প্রতি জয়গাঁ দু’নম্বর অঞ্চলে প্রচারে আসেন কালচিনি কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওরাওঁ। প্রায় ১৬টি বুথে প্রচার চালান তিনি। সেখানে সাধারণ মানুষের মন জয় করতে নির্বাচনের পরে জয়গাঁকে পুরসভা করার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়গাঁয় রোড শো-তে এসে জয়গাঁকে পুরসভা করার আশ্বাস দিয়েছেন। গত বাম আমল থেকে জয়ঁগা এলাকার বাসিন্দারা জয়ঁগাকে পুরসভায় রূপান্তরিত করার দাবি জানিয়ে আসছেন।
advertisement
advertisement
বাসিন্দাদের কথায়, বাম আমলে তৎকালীন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য জয়ঁগাকে পৌরসভায় রূপান্তরিত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৬ সালে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়গাঁতে এসে জয়গাঁকে স্মার্ট সিটি এবং পুরসভা করার কথা জানিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত বাসিন্দাদের সেই দাবি পূরণ হয়নি। এবারের নির্বাচনে এই পুরসভা তৈরিকে কেন্দ্র করেই প্রচার করছেন তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওরাওঁ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের প্ৰথম লক্ষ্য জয়গাঁ পুরসভা তৈরি করা। পুরসভা হলে এই সীমান্ত শহরে আরও উন্নতি ও সৌন্দর্যায়ন হবে।” নির্বাচনে এই জয়গাঁ দুই অঞ্চলে বরাবরই ভাল ফল করে তৃণমূল। এই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থীর।
advertisement
অপরদিকে, কালচিনি বিধানসভার বিজেপি প্রার্থী বিশাল লামা জানান, “এত বছর ধরে রাজ্যে তৃণমূলের সরকার রয়েছে, তাহলে এতদিন কেন জয়গাঁকে তাঁরা পুরসভা করেননি। গতবার নির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় আমি এই দাবি তুলেছিলাম, সেখানে মন্ত্রী ফিরাদ হাকিম সাফ জানিয়ে দিয়েছিলেন যে জয়গাঁ উন্নয়ন পর্ষদ থাকায় এখানে পুরসভা হবে না। এর থেকে তো পরিষ্কার যে রাজ্য সরকারের কোনও সদিচ্ছা নেই। তৃণমূল ভোটের জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: 'জিতলেই...!' জয়গাঁকে নিয়ে বড় আশ্বাস তৃণমূলের, পাল্টা যা বলল বিজেপি
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement