Job News: আকর্ষণীয় বেতনে বীরভূমে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! জানুন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা সংক্রান্ত খুঁটিনাটি
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum Job News: বীরভূম জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
advertisement
বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলার তরফে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৯ মার্চ থেকে এবং তা চলবে ২ এপ্রিল পর্যন্ত। একইভাবে ফি জমা দেওয়া ও ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ এপ্রিল এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল।
advertisement
advertisement
advertisement
শিক্ষাগত যোগ্যতা হিসাবে এএনএম অথবা জিএনএম কোর্স থাকতে হবে, আবেদনকারীকে আবশ্যিকভাবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তালিকায় রেজিস্টার্ড থাকতে হবে, আবেদনকারীকে বীরভূমের বাসিন্দা হতে হবে। এই চাকরির শূন্যপদ সংক্রান্ত আরও তথ্য জানার জন্য বীরভূম জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। যেখানে আরও প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে পারেন আবেদনকারীরা।








