Nadia News: নদিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিঘাট বন্ধ! আজও চলছে না কোনও ফেরি, নিত্যযাত্রীদের যাতায়াতে মহা সমস্যা
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! বৃহস্পতিবারের দুর্ঘটনার জেরে আজও বন্ধ কালীগঞ্জের বল্লভপাড়া ফেরিঘাট। কোনও ফেরি চলছে না। ফলে বাধ্য হয়ে নিত্যযাত্রীদের ঘুরপথে যেতে হচ্ছে।
নদীয়া, সমীর রুদ্রঃ বৃহস্পতিবার কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে তলিয়ে যায় বল্লভপাড়ার এক একাদশ শ্রেণির ছাত্র। এই ঘটনার পর যাত্রী নিরাপত্তায় গাফিলতির জেরে বন্ধ কালীগঞ্জের বল্লভপাড়া ফেরিঘাট। ফলে মহা বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
গতকাল নৌকা থেকে ভাগীরথীর জলে পড়ে তলিয়ে যায় বল্লভপাড়ার এক কিশোর। জানা যায়, আকাশ সাহা নামে ওই ছাত্র টিউশন পড়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকেই বন্ধ কাটোয়া-বল্লভপাড়া ফেরি চলাচল। যাত্রী নিরাপত্তায় গাফিলতির জেরে আজও পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে বহু মানুষ।
আরও পড়ুনঃ হাওড়ার রাস্তায় জনপ্লাবন! রামনবমীতে জিটি রোডে রামভক্তদের ঢল, বজরং দলের শোভাযাত্রায় থিকথিকে ভিড়
গতকাল দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরছিল বল্লভপাড়ার আকাশ। এই বছরই সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সাইকেল নিয়ে নৌকায় ওঠার সময় কোনও কারণে সে জলে পড়ে যায়। অভিযোগ, জলে পড়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার করলেও কেউ তাঁকে উদ্ধার করেনি। এমনকি ওই কিশোরকে কোনও লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি।
advertisement
advertisement
এরপরেই ফেরিঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তারপর থেকেই বন্ধ ফেরি চলাচল। এখনও পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি। এদিকে আজ সকাল থেকেও বন্ধ রয়েছে ফেরি চলাচল। গন্তব্যে পৌঁছনোর জন্য বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 27, 2026 9:57 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: নদিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিঘাট বন্ধ! আজও চলছে না কোনও ফেরি, নিত্যযাত্রীদের যাতায়াতে মহা সমস্যা









