advertisement

Ram Navami 2026: হাওড়ার রাস্তায় জনপ্লাবন! রামনবমীতে জিটি রোডে রামভক্তদের ঢল, বজরং দলের শোভাযাত্রায় থিকথিকে ভিড়

Last Updated:
Ram Navami 2026: রামনবমীর শোভাযাত্রা ঘিরে হাওড়ার রাস্তায় মানুষের ঢল। বিভিন্ন এলাকা থেকে লোক জুড়ে শেষ অবধি শোভাযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছয়। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
1/6
রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বুধবার হাওড়ার জিটি রোডে জনস্রোত। এদিন হাইকোর্টের নির্দেশিকা মেনে শোভাযাত্রা সম্পন্ন হল। বিগত বছরগুলির মতো এবারও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়ে শোভাযাত্রায় যোগদান করেন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)

2/6
জেলায় বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হলেও বজরং দলের শোভাযাত্রার দিকে জেলার মানুষের আলাদা করে নজর থাকে। দু'বছর আগে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হলেও এবার শান্তিপূর্ণভাবে সবটা অনুষ্ঠিত হয়েছে।

3/6
শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন কোনও রকম অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে নজর দেওয়া হয়েছিল। যে পথে শোভাযাত্রা যাচ্ছিল, সেই পথগুলিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

4/6
শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। সেই সঙ্গেই শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। সকালে অঞ্জনীপুত্র সেনার উদ্যোগে প্রথম পর্বের শোভাযাত্রা সম্পন্ন হয়। বিকেলে বজরং দলের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারী সীমা থাকলেও শেষ দিকে বিভিন্ন এলাকা থেকে মানুষ যুক্ত হয়ে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পায়।

5/6
শালিমার তিন নম্বর গেট সংলগ্ন স্থান থেকে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা শুরু হয়, কয়েক কিলোমিটার পথ পেরিয়ে জি টি রোড ধরে ময়দান পর্যন্ত পৌঁছয়। শুরুর পর থেকে মানুষের যোগদানে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছয়। বিকেল থেকে শুরু হয়ে মিছিল সন্ধ্যা পর্যন্ত গড়ায়।

6/6
এদিন পুলিশের কড়া নজরদারি ছিল গোটা এলাকায়। শোভাযাত্রার পথ অনুযায়ী বহুতলের ছাদে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গেই জিটি রোড জুড়ে টহলদাড়ি বাড়ানো হয়। হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান,
এদিন পুলিশের কড়া নজরদারি ছিল গোটা এলাকায়। শোভাযাত্রার পথ অনুযায়ী বহুতলের ছাদে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গেই জিটি রোড জুড়ে টহলদাড়ি বাড়ানো হয়। হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, "কোথাও অশান্তির ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই শোভাযাত্রা সমাপ্ত হয়েছে।" (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement