Mamata Banerjee: খারাপ আবহাওয়ার আশঙ্কা নেই, দুপুরের বিমানে অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee: এয়ারপোর্টে মুখ্যমন্ত্রীর নতুন সূচি পাঠানো হয়েছে। এটিসির অনুকূল আবহাওয়ার রিপোর্টের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি দুপুরের বিমানে কলকাতা থেকে অন্ডাল যাবেন।
কলকাতাঃ আবার এয়ারপোর্টে নতুন করে সি এম এর নতুন সিডিউল পাঠানো হলো এয়ারপোর্টে। দুপুর দুটো দশের বিমানে কলকাতা থেকে অন্ডাল যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া অ্যালার্ট নতুন করে করা হলো এই মুহূর্তে কোনরকম আবহাওয়া খারাপ হওয়া সম্ভাবনা নেই এই রিপোর্ট এটিসি থেকে যাওয়ার পরেই সিদ্ধান্ত দুপুরের বিমানে অন্ডাল যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ আজ ফের SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! তৎপরতার মধ্যেও উঠছে প্রশ্ন, ট্রাইবুনালে কী হবে আমজনতার?
এদিন সকালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে অন্ডাল যাওয়ার বিমান সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়। সকালে খবর আসে তিনি বিমানে না গিয়ে সড়কপথেই অন্ডালের উদ্দেশ্যে যাবেন। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর আসে মুখ্যমন্ত্রী নির্ধারিত বিমানে যাত্রা করবেন না।
advertisement
advertisement
সকাল থেকেই মুখ্যমন্ত্রীর অন্ডাল সফর ঘিরে দুটি বিকল্প পরিকল্পনা রাখা হয়েছিল—সড়কপথ ও বিমানপথ। জানা গিয়েছে, আজকের নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দেবেন, সে ক্ষেত্রে বিকেল দুটো থেকে আড়াইটের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। তবে, যদি কাজ শেষ হতে দেরি হয় এবং তিনি সাড়ে তিনটে নাগাদ বেরোন, তাহলে বিমানপথেই অন্ডাল যাওয়ার পরিকল্পনা রয়েছে। শেষ পর্যন্ত তিনি বিমানেই যাবেন বলে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 1:22 PM IST











