advertisement

Sonia Gandhi Health Update: কেমন আছেন সনিয়া গান্ধি? দু'দিন পর আপডেট দিল দিল্লির হাসপাতাল! অনেকটা স্বস্তি কংগ্রেস শিবিরে

Last Updated:

Sonia Gandhi Health Update: সনিয়া গান্ধির শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন চিকিৎসক অজয় স্বরূপ, চেয়ারম্যান, শ্রী গঙ্গারাম হাসপাতাল।

সনিয়া গান্ধি (ফাইল ছবি)
সনিয়া গান্ধি (ফাইল ছবি)
নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে গত মঙ্গলবার দিল্লির নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। এখন কেমন আছেন তিনি? দু’দিন পর শ্রী গঙ্গারাম হাসপাতাল থেকে নেত্রীর শারীরিক অবস্থার অপডেট মিলল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সনিয়া গান্ধির শারীরিক অবস্থার আপডেট জানিয়ে চিকিৎসক অজয় স্বরূপ, চেয়ারম্যান বলেন– ”মিসেস সনিয়া গান্ধির শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। তাঁর চিকিৎসায় উন্নতি দেখা যাচ্ছে এবং তিনি স্বাচ্ছন্দ্যে রয়েছেন। তাঁর সুস্থতার অগ্রগতি মসৃণ, এবং আমরা আশা করছি এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে।”
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সনিয়া গান্ধির। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। দু’জনেই তাঁরা হাসপাতালে দীর্ঘক্ষণ ছিলেন। গভীর রাতে রাহুল গান্ধি হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। কী কারণে সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হল, অসুস্থতার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। যতদূর খবর, ফুসফুসজনিত সমস্যায় তিনি কষ্ট পাচ্ছিলেন। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসায় সাড়া দিয়েছেন সনিয়া। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর তাতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন অগণিত কংগ্রেস সমর্থক।
advertisement
আরও পড়ুন: ‘অভয়ার মা প্রার্থী হওয়ায় অনেকের ঝাল লাগছে, তাঁদের জন্য…’, পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে ঝাঁঝ বাড়ালেন সুকান্ত
মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কেরলে কংগ্রেসের পদযাত্রা ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন রাহুল। সেদিন মায়ের কেবিনে একটি সোফায় শুয়ে রাত কাটান তিনি। সারারাত চোখের পাতা এক করতে পারেননি। দলীয় সভায় ভারচুয়াল ভাষণে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশংসায় ভরান কেরলের হাসপাতালের এক নার্সের। রাহুল জানান, ওই নার্স প্রতি ঘণ্টায় সনিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। কংগ্রেস নেতার মতোই সারা রাত জেগে ছিলেন। রাহুলের মন্তব্য, এটাই কেরলের চরিত্র।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi Health Update: কেমন আছেন সনিয়া গান্ধি? দু'দিন পর আপডেট দিল দিল্লির হাসপাতাল! অনেকটা স্বস্তি কংগ্রেস শিবিরে
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement