advertisement

WhatsApp Tips and Tricks: WhatsApp মেসেজে শুধু এক টিক? আপনি ব্লক না কি অন্য কোনও কারণ? ৫ সেকেন্ডে বুঝে নিন আসল সত্য

Last Updated:
How To Know If Blocked on WhatsApp: WhatsApp-এ কেউ ব্লক করলে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়। যেমন লাস্ট সিন না দেখা, এক টিক মেসেজ, প্রোফাইল ছবি না দেখা বা কল না হওয়া। এই লক্ষণগুলো দেখলেই সহজে বোঝা যায়
1/8
বিশ্ব জুড়ে কোটি কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করছেন। আর ডিজিটাল যুগে WhatsApp-এর মাধ্যমে যে কোনও ব্যক্তির কাছে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। তবে অনেক সময় কোনও কারণে অনেকেই নিজের কন্ট্যাক্ট লিস্টে থাকা কিছু ইউজারকে ব্লক করে দিয়ে থাকেন। তবে ব্লক করলেও যাঁকে ব্লক করা হচ্ছে, তিনি কিন্তু সেটা জানতে পারেন না। কিন্তু WhatsApp-এ কেউ ব্লক করেছে কি না, সেটা জানার উপায় রয়েছে। কয়েকটি বিষয় দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। রইল নিম্নলিখিত সেই পদ্ধতি।

2/8
WhatsApp-এ লাস্ট সিন বা অনলাইন দেখা যাবে না - যখন কেউ অন্যকে WhatsApp-এ ব্লক করেন, তখন তাঁকে লাস্ট সিন অপশনে দেখা যাবে না এবং অনলাইন স্ট্যাটাসও দেখতে পাওয়া যাবে না। কারণ WhatsApp-এর তরফে সেই তথ্য হাইড করা হবে ওই ইউজারের গোপনীয়তা রক্ষা করার জন্য। সুতরাং এমন দেখতে পেলেই বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

3/8
WhatsApp-এ প্রোফাইল ফটো আপডেট দেখা যাবে না - যদি কেউ WhatsApp-এ ব্লক করেন, তাহলে তাঁর প্রোফাইল ফটো আপডেট আর দেখা যাবে না। এটিও WhatsApp ইউজারদের গোপনীয়তা রক্ষা করার লক্ষ্যে করে থাকে। সুতরাং এমন হলে বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

4/8
কন্ট্যাক্ট স্টেটাস আপডেট: হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে ব্লকড ব্যবহারকারী সংশ্লিষ্ট কন্ট্যাক্টের স্টেটাস দেখতে পারবেন না। ব্যবহারকারী যদি দীর্ঘ সময়ের জন্য তাঁর কন্ট্যাক্টে থাকা কারওর স্টেটাস দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়ে থাকতে পারে।

5/8
পাঠানো মেসেজের উপর টিক চিহ্ন:  কোনও WhatsApp ইউজার যখন কাউকে ব্লক করেন, তখন আর তাঁকে WhatsApp-এ মেসেজ সেন্ড করা যাবে না। তখন সেই ইউজারকে WhatsApp-এ মেসেজ সেন্ড করলেও, সেই মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া যাবে। সাধারণত WhatsApp মেসেজের পাশে দুটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বোঝা যায় যে সেই মেসেজ নির্দিষ্ট ইউজারের কাছে পৌঁছে গিয়েছে।

6/8
সেই টিক চিহ্ন নীল হলে বোঝা যায় যে ইউজার সেই মেসেজ সিন করেছেন। সুতরাং WhatsApp মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বুঝে নিতে হবে যে, WhatsApp-এর তরফে সেই মেসেজ সেন্ড করা হয়নি, কারণ ওই নির্দিষ্ট ইউজার প্রেরককে ব্লক করেছেন।

7/8
WhatsApp-এ ভিডিও কল বা অডিও কল করা যাবে না - কেউ যখন WhatsApp-এ কোনও ইউজারকে ব্লক করেন, তখন তাঁকে আর কোনও ধরনের কল করা যাবে না WhatsApp-এ। সুতরাং WhatsApp-এ নির্দিষ্ট কোনও ইউজারকে ভিডিও কল বা অডিও কল না করা গেলে বুঝে নিতে হবে যে তিনি ব্লক করেছেন।

8/8
নিউ গ্রুপে কন্ট্যাক্টকে অ্যাড করা: ব্যবহারকারী যদি কোনও গ্রুপের অ্যাডমিন হন এবং নিজের গ্রুপে নির্দিষ্ট কন্ট্যাক্টকে অ্যাড করতে না পারেন, তাহলে বুঝতে হবে ব্লক করা হয়েছে তাঁকে।