advertisement

Basanti Puja 2026: কুরুক্ষেত্রের রণভূমিতে বসন্তের দুর্গাপুজো! ১৬ লক্ষ বাজেটে 'কুর্সি' দখলের লড়াই, বাসন্তী পুজোর এমন থিম আগে দেখেনি কেউ

Last Updated:

Basanti Puja 2026: বেলদার বাসন্তী পুজোয় এবার থিমের চমক। পুরোনো ফেলে দেওয়া লোহালক্কড় দিয়ে ১৬ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠল কুরুক্ষেত্রের রণভূমি। মণ্ডপের ঠিক মাঝখানে বসানো হয়েছে একটি বিশালাকার ‘কুর্সি’ বা সিংহাসন।

+
বেলদায়

বেলদায় ১৬ লাখের বাজেটে বাসন্তী পুজোর থিম

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোর ঢাকে কাঠি পড়ার ঢের আগেই থিমের লড়াই শুরু হয়ে যায় শারদীয়া দুর্গোৎসবে। কিন্তু চৈত্র শেষের তপ্ত দুপুরে বাসন্তী পুজোতেও যে থিমের এমন মেজাজ পাওয়া যাবে, তা হয়তো ভাবেননি অনেকেই। চেনা ছক ভেঙে পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসন্তী পুজোয় এবার থিমের চমক। ১৬ লক্ষ টাকার বাজেটে পুরোনো ফেলে দেওয়া লোহালক্কড় দিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গন ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।
সাধারণত বাসন্তী পুজোয় মণ্ডপসজ্জার আড়ম্বর বা থিমের বাহার সেভাবে চোখে পড়ে না। কিন্তু বেলদার এই মণ্ডপে পা রাখলে যে কোনও বড় শারদীয়া পুজোর আমেজ মিলছে। এবারের ভাবনায় উঠে এসেছে ক্ষমতার চিরকালীন দ্বন্দ্ব। থিমের নাম দেওয়া হয়েছে, ‘কুরুক্ষেত্রের যুদ্ধে কুর্সি কার’। নির্বাচনের আগে ক্ষমতার মোহে সিংহাসন দখলের লড়াইয়ের সেই আবহকেই মণ্ডপসজ্জায় জীবন্ত করে তুলেছেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুনঃ নির্বাচনের আগে মিনাখাঁয় অস্ত্রভাণ্ডার ফাঁস! বাড়ির মধ্যে মজুত ৪৮ রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুষ্কৃতী 
গোটা মণ্ডপটি সাজানো হয়েছে মূলত পুরনো ও অব্যবহৃত জিনিসপত্র দিয়ে। ফেলে দেওয়া লোহা, মরচে ধরা ধাতব পাত আর অবিকল বাস্তবের মতো দেখতে ঢাল, তলোয়ার ও বল্লমের ব্যবহারে এক রণক্ষেত্রের পরিবেশ তৈরি করা হয়েছে। মণ্ডপের ঠিক মাঝখানে বসানো হয়েছে একটি বিশালাকার ‘কুর্সি’ বা সিংহাসন। বাতিল জিনিসের শৈল্পিক ব্যবহারে তৈরি এই সিংহাসনটিই মণ্ডপের মূল আকর্ষণ। ক্ষমতার শীর্ষে পৌঁছানোর যে লড়াই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বহমান, তাকেই প্রতীকি হিসেবে তুলে ধরা হয়েছে এখানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিঘা, মন্দারমনি অনেক হল! ঘুরে আসুন শাল-পিয়াল অরণ্যে ঘেরা হাতিবাড়ি, দু’দিনের ছুটিতে সেরা রিফ্রেশমেন্ট পাবেন
আয়োজকদের দাবি, বাসন্তী পুজোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতেই এই জাঁকজমকপূর্ণ আয়োজন। ফেলে দেওয়া জিনিসকে যে সৃজনশীলতার ছোঁয়ায় সম্পদে পরিণত করা যায়, সেই বার্তাও দিতে চেয়েছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চৈত্র সংক্রান্তির আগে বেলদার এই অভিনব মণ্ডপ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন জেলার বহু মানুষ। শারদীয়া পুজোর থিম-সংস্কৃতিকে বসন্তের আঙিনায় নিয়ে এসে বেলদা এখন জেলাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basanti Puja 2026: কুরুক্ষেত্রের রণভূমিতে বসন্তের দুর্গাপুজো! ১৬ লক্ষ বাজেটে 'কুর্সি' দখলের লড়াই, বাসন্তী পুজোর এমন থিম আগে দেখেনি কেউ
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement