advertisement

RCB vs SRH: এগিয়ে কোন দল? কেমন হবে দুই দলের একাদশ? রইল আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচের সব আপডেট

Last Updated:

IPL 2026 Match 1 RCB vs SRH: আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরসিবি বনাম এসআরএইচ
আরসিবি বনাম এসআরএইচ
১৭ বছর খরা কাটিয়ে গত মরশুমে প্রথমবার আইপিএল ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আইপিএল অভিযান শুরু করতে চলেছে আরসিবি। আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নতুন মরশুমে শক্তিশালী শুরু করার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামছে আরসিবি। দলের ভরসা বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়া, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমার এবং টিম ডেভিডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা, যারা দলকে দ্বিতীয় ট্রফি জেতাতে সাহায্য করতে পারেন। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ কিছুটা দুর্বল বোলিং আক্রমণ নিয়ে এই ম্যাচে নামছে, কারণ প্যাট কামিন্স চোটের জন্য দলে নেই। ইশান কিশানের নেতৃত্বে দলটি গত মরসুমের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চাইবে অরেঞ্জ আর্মি।
advertisement
ম্যাচের বিস্তারিত তথ্য:
ম্যাচ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ম্যাচ ১, আইপিএল ২০২৬)
advertisement
তারিখ ও সময়: শনিবার, ২৮ মার্চ, সন্ধ্যা ৭:৩০
ভেন্যু: এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সম্প্রচার: স্টার স্পোর্টস (টিভি), জিও হটস্টার (অ্যাপ ও ওয়েবসাইট)
পিচ রিপোর্ট:
এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রায় এক বছর পর আইপিএল ম্যাচ হচ্ছে। এই মাঠের পিচ সাধারণত ব্যাটারদের পক্ষে থাকে। ছোট বাউন্ডারি এবং ভালো বাউন্সের কারণে ব্যাটাররা সহজেই বড় শট খেলতে পারেন। ফলে এখানে সাধারণত বড় রান ওঠে। বোলারদের জন্য লাইন ও লেংথ ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুলও ব্যাটাররা কাজে লাগাতে পারে।
advertisement
মুখোমুখি পরিসংখ্যান:
মোট ম্যাচ: ২৬
আরসিবি জিতেছে: ১১
এসআরএইচ জিতেছে: ১৩
টাই: ১
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ (RCB):
ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুনাল পাণ্ড্য, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, সুযশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি
ইমপ্যাক্ট প্লেয়ার: মঙ্গেশ যাদব
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ (SRH):
অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিশান (অধিনায়ক ও উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হাইনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, হর্ষ দুবে, শিভাং কুমার, ব্রাইডন কার্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট
advertisement
ইমপ্যাক্ট প্লেয়ার: সলিল অরোরা
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs SRH: এগিয়ে কোন দল? কেমন হবে দুই দলের একাদশ? রইল আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচের সব আপডেট
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement