BJP Chargesheet: দুর্নীতি থেকে উত্তরবঙ্গের অবহেলা, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি-র ১৪ দফা চার্জশিটে আর কী কী থাকছে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, অমিত শাহের হাত দিয়ে এই চার্জশিট প্রকাশের পর তা বাড়ি বাড়ি ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি৷
বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজেদের ইস্তেহার প্রকাশ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷ সেই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে দিদির দশ প্রতিজ্ঞা৷ এবার তৃণমূলের ১৫ বছরের শাসনকাল নিয়ে প্রশ্ন তুলে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি৷ আগামিকাল, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এই চার্জশিট প্রকাশ করবেন৷
সূত্রের খবর, এই চার্জশিটে তৃণমূলের শাসনকালে ১৪টি বিষয় নিয়ে প্রশ্ন তুলতে চলেছে বিজেপি৷ একনজরে দেখে নেওয়া যাক, চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ঠিক কী কী প্রশ্ন তুলতে চলেছে বিজেপি-
১. দুর্নীতি এবং কেলেঙ্কারি
advertisement
২. প্রশাসনিক ব্যর্থতা এবং অপশাসন
৩. আইনশৃঙ্খলা ভেঙে পড়া
৪. মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং নারীদের নিরাপত্তাহীনতা
৫. গণতন্ত্রের উপর আঘাত
advertisement
৬. বাংলার শিল্পক্ষেত্রকে ধ্বংস করা
৭. শিক্ষাব্যবস্থা ভেঙে পড়া
৮. স্বাস্থ্যক্ষেত্রে সঙ্কট
৯. কৃষিক্ষেত্র এবং চাষিদের দুর্দশা
১০. বাঙালি সংস্কৃতির অবক্ষয়
১১. উত্তরবঙ্গকে অবহেলা করা
১২. চা শ্রমিকদের দুর্দশা
১৩. কলকাতার অচলাবস্থা
১৪. রাজ্য জুড়ে সিন্ডিকেট রাজ
প্রসঙ্গত, শাসক দল তৃণমূল কংগ্রেস ইস্তেহার প্রকাশ করে ফেললেও বিজেপি এখনও তাঁদের ইস্তেহার বা সঙ্কল্পপত্র প্রকাশ করেনি৷ সূত্রের খবর, এপ্রিল মাসের শুরুতেই বাংলার জন্য ভোটের ইস্তেহার প্রকাশ করে দিতে পারে বিজেপি৷
advertisement
বিজেপি শীর্ষ সূত্রের দাবি, ইস্তেহার প্রকাশের আগে গত ১৫ বছরের ধরে রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলিই আগে ভোটারদের মনে ঢুকিয়ে দিতে চাইছে গেরুয়া শিবির৷ বিজেপি নেতাদের দাবি, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই দলের শক্তি, দুর্বলতা, জয়ের পথে কী কী বাধা আছে সেই বিষয়গুলির চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে৷
বিজেপি শীর্ষ নেতাদের দাবি, অতীতের সমস্ত নির্বাচনের তুলনায় এবার পশ্চিমবঙ্গে বিজেপি-র ফল অনেক ভাল হবে৷ বিশেষত উত্তরবঙ্গে দল তাক লাগানো ফল করবে বলেই তাঁদের বিশ্বাস৷
advertisement
বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি করতে পারলেই রাজ্যে পালাবদলের পথ প্রশস্ত হবে৷ সেই কারণেই এই চার্জশিট প্রকাশ করে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে প্রচার অভিযানে ঝাঁপানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া ব্রিগেডের৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 7:43 PM IST









