advertisement

Dev on Ram Navami: ভোটের আগে নয়া অবতারে সুপারস্টার! ‘রাম ভক্তি’ থেকে ‘মাস্টার প্ল্যান’, ঘাটালে এক দিনে দুই মেজাজে ধরা দিলেন দেব

Last Updated:

Dev on Ram Navami: রাজনীতি ও ভক্তির মেলবন্ধন ঘাটালে! একদিকে রাম মন্দিরে পুজো দিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে এলাকা মাতালেন সাংসদ দেব, অন্যদিকে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখে উন্নয়নের বার্তা দিলেন তিনি।

+
ঘাটালে

ঘাটালে দেবের মুখে জয় শ্রীরাম

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার সাংসদ দেবের মুখেও রাম নাম। রামনবমীর দিন ঘাটালে এসে জয় শ্রী রাম ধ্বনি দিল ঘাটালের সাংসদ অভিনেতা দেব। রামনবমীর দিন ঘাটালে দলীয় কর্মসূচীতে এসে জয় শ্রীরাম ধ্বনিতে ভিন্ন ছবিতে ধরা দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। রামনবমী নিয়ে বরাবরই টানাপোড়েন থাকে গেরুয়া শিবিরের সঙ্গে সবুজ শিবিরের। বিগত কয়েক বছরের উল্টো চিত্র দেখা গেছে রাজ্যজুড়ে। সেই আবহে তৃণমূলের তারকা সাংসদের গলায় জয় শ্রীরাম ধ্বনি অন্য মাত্রা যোগ করল। তবে তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির রং লাগাতে নারাজ।
এরপর ঘাটাল মাস্টারপ্লানের কাজ খতিয়ে দেখেন তিনি। দেবের সঙ্গে ঘাটাল ও ঘাটাল মাস্টারপ্ল্যান ওতপ্রোতভাবে জড়িত। যে কারণেই তিনি ঘাটালে এসে মাস্টার প্ল্যানের কাজের গতি খতিয়ে দেখেন। ঘাটালে তৃণমূল প্রার্থীর শ্যামলী সর্দারের সমর্থনে কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, পুজো দেওয়ার পর দিলেন জয় শ্রীরাম ধ্বনি। ২৬ এর নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের এই ঘাটালে প্রথম প্রচার। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখলেন।
advertisement
advertisement
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখে দেব বলেন, “বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে একটা রুটম্যাপ তৈরি করা হয়েছিল, যেখানে অধিকাংশ জমি বা বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর আদেশের পর আবার নতুন করে রুটম্যাপ তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে অনেকগুলো জমি লাগবে এবং এটি সফল করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেব ঘাটালের সামগ্রিক উন্নয়নের কথা বলেন। প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়ন-সহ চাকরির। দীর্ঘ বেশ কয়েক দশক পর ঘাটালকে বন্যা থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যান একটি বড় পদক্ষেপ। তবে সেই মাস্টারপ্ল্যানের কাজ না সম্পন্ন হলে এই গরমের পর বর্ষাকালে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। আবারও ডুবে যাওয়ার আশঙ্কা থাকবে। তবে দেব সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। স্বাভাবিকভাবে নির্বাচনের প্রাক্কালে দেবের ঘাটাল সফর বেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dev on Ram Navami: ভোটের আগে নয়া অবতারে সুপারস্টার! ‘রাম ভক্তি’ থেকে ‘মাস্টার প্ল্যান’, ঘাটালে এক দিনে দুই মেজাজে ধরা দিলেন দেব
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement