advertisement

Jhargram News: অন্য মুডে জঙ্গলমহলের ত্রাস রামলাল! শুঁড় দিয়ে গাছ থেকে টপাটপ এঁচোড় পাড়ছে আর খাচ্ছে, দারুণ দৃশ্য

Last Updated:

Jhargram News: খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ল জঙ্গলমহলের ত্রাস রামলাল। তবে কোন তাণ্ডব, তোলাবাজি নয়। শান্ত মনে গাছ থেকে একের পর এক এঁচোড় শুঁড় দিয়ে পাড়ছে আর খাচ্ছে সে।

রামলাল
রামলাল
ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ত্রাস রামলাল। যার তাণ্ডব আর তোলাবাজির জেরে তটস্থ সাধারণ মানুষ থেকে শুরু করে বন দফতর। খাবারের খোঁজে প্রায়শই লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় রামলাল। যানবাহনে হামলা করে। ঝাড়গ্রাম (Jhargram) ও বাঁকুড়া (Bankura) জেলার ত্রাস সৃষ্টিকারী এই হাতিকে (Elephant) এবার অন্য মেজাজে দেখা গেল। এক ব্যক্তির গাছ থেকে একের পর এক এঁচোড় পেড়ে খেল সে। কোন তাণ্ডব নয়, কোন ত্রাস নয়। আপনমনে গাছ থেকে এঁচোড় পাড়ছে আর খাচ্ছে রামলাল।
বৃহস্পতিবার সকালে রামলালের এঁচোড় পেড়ে খাওয়ার সেই দৃশ্য দেখতে রীতিমত ভিড় জমে রবীন্দ্র খিলাড়ির বাড়ির সামনে। এদিন খাবারের খোঁজে রামলাল ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুসুমডাঙা গ্রামে ঢুকে পড়ে। রবীন্দ্র খিলাড়ির কাঁঠাল গাছে ঝুলন্ত এঁচোড় দেখে লোভ সামলাতে পারে না রামলাল। এরপর শুঁড় দিয়ে এঁচোড় পেড়ে খাওয়া শুরু করে সে।
আরও পড়ুনঃ মোবাইল কেনার বায়না, ফোন না পেয়ে দুঃসাহসিক পদক্ষেপ কিশোরের, বাবা-মায়ের চরম সর্বনাশ ঠেকাল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ
রামলালের গ্রামে ঢুকে পড়ার খবর পৌঁছয় বন দফতরের কাছে। এরপর বনকর্মীরা কুসুমডাঙা গ্রামে গিয়ে রামলালকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠায়। বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, হাতির হানায় গ্রামে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন! ভক্তিরসে ডুব দেবে হাওড়া
দিন কয়েক আগেই ঝাড়গ্রামের শালবনি এলাকায় রামলালের ‘দাদাগিরি’ দেখা যায়। জঙ্গল থেকে বেরিয়ে লোধাশুলি-ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়ক উঠে পড়ে সে। ট্রাক দাঁড় করিয়ে চালের বস্তা সাবাড় করতে শুরু করে। হাতিকে দেখে ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হয়। শেষমেশ মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের জন্য রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনী ও বন দফতরের যৌথ প্রচেষ্টায় ‘তোলাবাজ’ রামলাললে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: অন্য মুডে জঙ্গলমহলের ত্রাস রামলাল! শুঁড় দিয়ে গাছ থেকে টপাটপ এঁচোড় পাড়ছে আর খাচ্ছে, দারুণ দৃশ্য
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement