Problem For Petrol Refilling: কোন পেট্রোল পাম্পে গেলে তেল পাব! এই সন্ধানেই হন্যে হয়ে ঘুরছেন ‘এই’ এলাকার মানুষ
- Reported by:SUROJIT DEY
- Published by:Debalina Datta
Last Updated:
Problem For Petrol Refilling: জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত জলপাইগুড়ি পাম্পে তালা, লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন মানুষ
জ্বালানি সঙ্কটে স্তব্ধ জলপাইগুড়ি! পাম্পে তালা, লাইনে দাঁড়িয়ে হতাশ সাধারণ মানুষ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহর জুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক পেট্রোল পাম্পে তেল না থাকায় বন্ধ হয়ে গেছে পরিষেবা, আর যেগুলো খোলা রয়েছে সেগুলোর সামনে ভোর থেকেই লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরছেন।
advertisement
advertisement
পাম্পে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা রঞ্জিত দেবনাথ ও সুভাষ সরকারের মতো বহু বাইকচালক জানান, “দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না, কাজকর্ম সব থমকে যাচ্ছে।” শুধু ব্যক্তিগত যানবাহন নয়, জ্বালানির অভাবে সমস্যায় পড়েছেন কৃষকরাও। চাষের কাজে ব্যবহৃত যন্ত্র চালাতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
advertisement
advertisement








