advertisement

Who Is Ananya Birla: গিলের পাশে অনন্যা বিড়লা, আইপিএল সার্কিটে ফের নয়া সুন্দরী, কে ইনি, দেখুন ফটো অ্যালবাম

Last Updated:
Who Is Ananya Birla: যেমন রূপের আগুন বুদ্ধিতেও তুখোড় অনন্যা বিড়লা এবার মিলিয়ন ডলার আইপিএলে চেনেন?
1/7
দিন কয়েক আগে গুজরাত টাইটান্স ক্রিকেট দলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেজেন্টিং পার্টনার হিসেবে যোগ দিয়ে অনন্যা বিড়লাকে দলের অধিনায়ক শুভমান গিলের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল। এরপরেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু ছবি ও মিম ভাইরাল হয়ে যায়, যেখানে মানুষ তাঁকে গুজরাত টাইটান্সের মালিক বলে ডাকতে করতে শুরু করে। পরে অনন্যা পরিস্থিতি স্পষ্ট করে সব মিমের জবাব দেন। Photo: Instagram/Ananya Birla

2/7
৩১ বছর বয়সী অনন্যা ১৯৯৪ সালে মুম্বইয়ে জন্মেছেন। তিনি আমেরিকান স্কুল অফ বম্বে থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি তাঁর আগ্রহ ছিল। তিনি যেমন স্টাইলিশ ও সুন্দরী, তেমনি নিজের কাজেও সৃজনশীল ও বুদ্ধিমতী। Photo: Instagram/Ananya Birla

3/7
নিজের ব্যবসার পাশাপাশি তিনি বিড়লা গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আদিত্য বিড়লা ফ্যাশন ও রিটেইল কোম্পানির বোর্ড সদস্যও। এই অল্প বয়সেই ব্যবসা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে পাশাপাশি ব্যবসাটা তিনি ভালই বোঝেন। Photo: Instagram/Ananya Birla

4/7
মাত্র ১৭ বছর বয়সে অনন্যা ‘ইন্ডিপেন্ডেন্ট মাইক্রোফিন’ শুরু করেন। এই সংস্থাটি গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে, যাতে তাঁরা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। অনন্যার সংস্থাটি এখন দেশ জুড়ে পরিচিত। Photo: Instagram/Ananya Birla

5/7
শুধু ব্যবসাতেই নয়, অনন্যা বিড়লা গানের জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আন্তর্জাতিক সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর গান দেশে ও বিদেশে শোনা যায়। তাঁর 'সার্কেলস' গানটি ব্যাপক হিট হয়েছিল। তবে, তিনি এখন গানের দুনিয়ার চেয়ে চেয়ে ব্যবসা এবং বিনিয়োগের উপর বেশি মনোযোগ দিচ্ছেন। Photo: Instagram/Ananya Birla

6/7
অনন্যার ফ্যাশন সেন্স তুখোড়। যে কোনও ফর্মাল পোশাকে তাঁকে দারুণ দেখায়। ট্রাউজার্স, কোট, শার্ট, প্যান্ট, জিন্স, যে কোনও ওয়েস্টার্ন ড্রেসেও তাঁকে অসাধারণ লাগে। এই কালো প্যান্ট, কোট এবং খোলা চুলে অনন্যাকে দেখতে একেবারে অনবদ্য লাগছে। আপনিও এটি অনুকরণ করতে পারেন। Photo: Instagram/Ananya Birla

7/7
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনন্যার নেট ওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১,০০০ কোটি থেকে ১,৭৭০ কোটি টাকার মধ্যে। তিনি মুম্বইতে প্রায় ৪২৫ কোটি টাকা মূল্যের একটি চমৎকার ও বিলাসবহুল বাড়িতে থাকেন। তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে। তিনি তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে এই পরিমাণ সাফল্য অর্জন করেছেন। Photo: Instagram/Ananya Birla