advertisement

Sonia Gandhi: অনেকটাই ভাল আছেন সোনিয়া গান্ধি, দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন কংগ্রেস নেত্রী!

Last Updated:

জ্বর নিয়ে গত ২৪ মার্চ দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে৷

সোনিয়া গান্ধি৷ ফাইল ছবি
সোনিয়া গান্ধি৷ ফাইল ছবি
আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি৷ দু একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে৷
দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কংগ্রেস নেত্রী৷ গত ২৪ মার্চ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ এ দিন হাসপাতালে চেয়ারম্যান চিকিৎসক অজয় স্বরূপ জানিয়েছেন, কংগ্রেসনেত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে৷
তিনি বলেন, সোনিয়া গান্ধি আগের তুলনায় অনেকটাই ভাল আছেন৷৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ উনি হাঁটাচলাও করছেন এবং আজ প্রাতঃরাশ করেছেন৷ সবমিলিয়ে তিনি যেভাবে উন্নতি করছেন তাতে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই তাঁকে হাসপাতালের থেকে ছুটি দিয়ে দেওয়া সম্ভব হবে৷
advertisement
advertisement
গত ২৪ মার্চ জ্বর নিয়ে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধি৷ কংগ্রেস নেত্রীর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছিল৷ চিকিৎসক দলে ছিলেন ডি এস রানা, এস নান্দি এবং অরূপ বসু৷
তবে এই প্রথম নয়, গত বছর জুন মাসেও পেটের সমস্যা নিয়ে এই হাসপাতালের ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধি৷ সেই সময় হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তার কয়েক দিন আগে গত ৭ জুন হিমাচল প্রদেশের সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়া গান্ধিকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: অনেকটাই ভাল আছেন সোনিয়া গান্ধি, দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন কংগ্রেস নেত্রী!
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement