মোবাইল কেনার বায়না, ফোন না পেয়ে দুঃসাহসিক পদক্ষেপ কিশোরের, বাবা-মায়ের চরম সর্বনাশ ঠেকাল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
South Dinajpur News: মোবাইল কিনে না দেওয়ায় রাগ করে বাড়ি ছেড়ে পালাল কিশোর। কুমারগঞ্জ থেকে পালিয়ে গঙ্গারামপুর। কলকাতা যাওয়ার জন্য কাটে টিকিট। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ নিখোঁজ ছেলেকে উদ্ধার করে বাড়ি ফেরাল।
গঙ্গারামপুর: মোবাইল কেনার বায়না ধরেছে নবম শ্রেণির ছাত্র। বাবা-মা নাবালক ছেলেকে ফোন কিনে দিতে অস্বীকার করাতেই ঘটল বিপত্তি। কাউকে কিছু না বলে বুধবার সন্ধ্যায় বাড়ি ছেড়ে পালিয়ে গেল ছেলে। এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। কুমারগঞ্জ থানার সিতাহার এলাকার বাসিন্দা মেহবুব মুর্শিদকে গঙ্গারামপুর থেকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ। রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে নজির করল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ।
জানা যাচ্ছে, নবম শ্রেণির ছাত্র মেহবুব মুর্শিদ (১৩) বুধবার তার বাবা-মায়ের কাছে মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু ফোন কিনে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেয় বাবা-মা। এরপরেই রাগ করে সন্ধ্যায় বাড়ি ছাড়ে সে। রাতে ছেলে বাড়ি না ফেরায় মাথায় দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়ে পরিবারের। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু কোথাও ছেলেকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকজন কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুনঃ দামোদর চরে জীবন্ত রামায়ণের অমর আখ্যান, ৬ ট্র্যাক্টর বালিতে তৈরি রাম মন্দির…! ভক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনের সাক্ষী বর্ধমান
নাবালক ছেলের নিখোঁজ হওয়ায় যখন পরিবারের লোকজনের দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া, ঘুম উড়ে গিয়েছে, সেই সময় নবম শ্রেণির মেহবুব শুক্রবার সকালে গঙ্গারামপুর পৌঁছে কিনে ফেলে সাধের মোবাইল। টিফিনের জমানো চার হাজার টাকায় মোবাইলটি কেনে সে। শুধু তাই নয়, কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গাড়ির টিকিটও কাটে।
advertisement
advertisement
কীভাবে উদ্ধার?
শুক্রবার বেলার দিকে গঙ্গারামপুর শহরের চৌপথি এলাকায় এক নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। এরপর গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস-সহ অন্যান্য ট্রাফিক কর্মীরা নাবালককে জিজ্ঞাসাবাদ করে। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য।
advertisement
নাবালক জানায়, বাবা-মা মোবাইল কিনে না দেওয়ায় বাড়ি থেকে পালিয়েছে সে। সেই কথা শুনে চমকে ওঠেন ট্রাফিক পুলিশরা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় তার বাড়িতে। নিখোঁজ ছেলেকে পাওয়া গিয়েছে শুনে চৌপথি ছুটেন বাবা-মা ও পরিবারের লোকজন। ঘরের ছেলেকে ঘরে ফরিয়ে নিয়ে যান তাঁরা।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 27, 2026 8:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মোবাইল কেনার বায়না, ফোন না পেয়ে দুঃসাহসিক পদক্ষেপ কিশোরের, বাবা-মায়ের চরম সর্বনাশ ঠেকাল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ









