advertisement

'ভোট মিটলেই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা হয়ে যাবে', আশঙ্কা প্রকাশ অভিষেকের

Last Updated: Mar 27, 2026, 20:46 IST

ভোটের পরে কি বাড়বে রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে ঝাড়গ্রামে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে মোদি সরকারকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি করেন অভিষেক। তিনি বলেন, “রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়ে গিয়েছে। তারা প্রতিদিন সভা করছে এবং ভোটের আগে সাময়িকভাবে দাম বাড়ানো বন্ধ রেখেছে। কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন—ভোট শেষ হওয়ার দিনই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে।” দেশে রান্নার গ্যাস এবং পেট্রল-ডিজেল নিয়ে এখনও উদ্বেগের পরিস্থিতি নেই বলে দাবি করা হয়েছে, কিন্তু ভোট মিটলেই তা বাড়তে পারে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
'ভোট মিটলেই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা হয়ে যাবে', আশঙ্কা প্রকাশ অভিষেকের
advertisement
advertisement