advertisement

Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা

Last Updated:

ভয়াবহ তুষারঝড়ের জেরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর- লেহ হাইওয়ে৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷

Rapid Read
জোজি লা পাসে ভয়াবহ তুষারধস৷
জোজি লা পাসে ভয়াবহ তুষারধস৷
শ্রীনগর- লেহ হাইওয়ের উপরে জোজিলা পাসের কাছে প্রবল তুষারধসের জেরে মৃত্যু হল ৭ জনের৷ আহত হয়েছেন অন্তত ৫ জন৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জোজিলা পাসের যে অংশটি লাদাখের দিকে রয়েছে, সেখানেই এই প্রবল তুষারধস শুরু হয়৷ পাহাড় বেয়ে নেমে আসা রাশি রাশি বরফেপ স্তূপের নীচে বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি চাপা পড়ে গিয়েছে বলে খবর৷ ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলেও খবর৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৫টি গাড়ি পুরোপুরি নয়তো আংশিক ভাবে বরফের নীচে চাপা পড়ে রয়েছে৷ এ দিন বিকেলে এই তুষারধস শুরু হয়৷
এই দুর্যোগের খবর পাওয়ার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়৷ পুলিশ, সেনাবাহিনী, বিআরও ছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দ্রাস ও সোনমার্গ জেলা প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ পুলিশ জানিয়েছে, দ্রাস জেলার অন্তর্গত জোজিলা পাসের ক্যাপ্টেন টার্নে তুষারধসের কবলে পড়ে এই যানবাহনগুলি৷
advertisement
advertisement
দ্রাসের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিশাল অত্রি জানিয়েছেন, এই বিপর্যয়ে ৫ জনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে৷ মৃতদের মধ্যে তিন জন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু রয়েছে৷ তিনি আরও জানান, কাশ্মীরের সোনমার্গ এবং লাদাখের দ্রাসের দিক থেকে দু পাশ থেকেই উদ্ধারকাজ চালানো হচ্ছে৷
যদিও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই বিপর্যয়ে সাত জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
advertisement
বিস্তারিত আসছে…
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement