advertisement

Murshidabad News: জমি বিবাদের জেরে ঘুচল রক্তের সম্পর্ক! ভাইয়ে-ভাইয়ে শত্রুতার নৃশংস পরিণতি, ভগবানগোলায় দাদার ছেলেকে পিটিয়ে খুন

Last Updated:

Murshidabad News: ভগবানগোলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের পারিবারের মধ্যে অশান্তি। নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হল পরিবারের এক সদস্যকে।

জমি বিবাদের জেরে ভগবানগোলায় পরিবারের সদস্যকে হত্যা
জমি বিবাদের জেরে ভগবানগোলায় পরিবারের সদস্যকে হত্যা
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের ভগবানগোলার নতুন হাবাসপুর এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। মারধরের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠু সেখ (৩৯)। বাড়ি ভগবানগোলা ১ নম্বর ব্লক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত্তার হাজি ও মুজাহার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সম্পর্কে তারা ভাই ও দাদা। শুক্রবার সকালে ভাই সাত্তার হাজির পরিবার বাড়ি নির্মাণের কাজ করছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় দুই পরিবারের মধ্যে।
অভিযোগ, ওই সময় মুজাহার শেখের ছেলে মিঠু সেখ কাজ সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। বাড়ি নির্মাণ নিয়ে বচসা শুরু হলে তা দ্রুত চরম আকার নেয়। পরিবারেরই কয়েকজন সদস্য মিলে মিঠুর উপর চড়াও হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বুকে আতঙ্ক নিয়ে ব্যবসা! ভয়ে পথ মারাচ্ছেন না ক্রেতারা, মালদহের গুরুত্বপূর্ণ মাছ বাজারের ভয়ানক অবস্থা, নতুন পরিকল্পনা পৌরসভার
তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলেও জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিঠু। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত নসিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ কুরুক্ষেত্রের রণভূমিতে বসন্তের দুর্গাপুজো! ১৬ লক্ষ বাজেটে ‘কুর্সি’ দখলের লড়াই, বাসন্তী পুজোর এমন থিম আগে দেখেনি কেউ
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে এই বিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার দুই পরিবারের মধ্যে অশান্তি হয়েছে এবং বিষয়টি নিয়ে সালিশি বৈঠকও বসেছিল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: জমি বিবাদের জেরে ঘুচল রক্তের সম্পর্ক! ভাইয়ে-ভাইয়ে শত্রুতার নৃশংস পরিণতি, ভগবানগোলায় দাদার ছেলেকে পিটিয়ে খুন
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement