advertisement

Murshidabad News: ভোটপ্রচারে মহম্মদ সেলিম! জলঙ্গীর মাটিতে লড়াইয়ের নতুন ডাক

Last Updated:
মুর্শিদাবাদের মাটিতে লাল পতাকার শক্তি প্রদর্শন। ৭৬ নম্বর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ইউনুস সরকারের সমর্থনে সাগরপাড়ায় আয়োজিত হলো কর্মীসভা। উচ্ছ্বাস, উদ্দীপনা ও লড়াইয়ের অঙ্গীকারে ভরপুর এই সভা থেকে ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
1/5
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের মাটিতে লাল ঝান্ডার শক্তি প্রদর্শন। ৭৬ নম্বর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ইউনুস সরকারের সমর্থনে সাগরপাড়ায় অনুষ্ঠিত হল কর্মীসভা। উৎসাহ, উদ্দীপনা আর লড়াইয়ের অঙ্গীকারে ভরপুর এক ঐক্যের মঞ্চ ডাক দেওয়া হল।

2/5
জলঙ্গীতে সিপিআইএমের দাবি, গ্রামের পথে পথে, মানুষের হৃদয়ে হৃদয়ে আজ একটাই সুর পরিবর্তনের।অধিকার ফিরিয়ে আনার, এবং গণতন্ত্রকে শক্তিশালী করার লড়াই। কর্মীদের চোখে ছিল দৃঢ় সংকল্প, কণ্ঠে ছিল প্রতিবাদের জোর, আর প্রতিটি পদক্ষেপে ছিল মানুষের পাশে থাকার অঙ্গীকার।

3/5
শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা এবং প্রার্থী ইউনুস আলী সরকার সহ একাধিক নেতৃত্ব।

4/5
সিপিআইএমের রাজ্যে সম্পাদক মহম্মদ সেলিম এদিনের সভা থেকেই তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে কীভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে আনা যায়, সেই কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

5/5
রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে জলঙ্গীতে নিজেদের শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা দিল সিপিআইএম। জলঙ্গীতে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শিক্ষক বাবর আলিকে ।তবে জলঙ্গীতে নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বাম শিবির।