advertisement

ভোটের মঞ্চে হঠাৎ সৌজন্যের ছবি! বিজেপি-তৃণমূল প্রার্থীর আলিঙ্গন, ‘এখানে রাজনীতি নয়’ দাবি দু’পক্ষের! তাহলে কী?

Last Updated:

ভোট প্রচারের মাঝেই বিজেপি ও তৃণমূল প্রার্থীর আলিঙ্গন, শারীরিক পরিস্থিতির বিষয় খোঁজ নিলেন একে অপরের, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করলেন, এলাকায় হরির নাম সংকীর্তন হচ্ছে, এখানে কোন রাজনীতি নয়, এটা সৌজন্য সাক্ষাৎ! দাবি দুই প্রার্থীর।

ভোটের মঞ্চে হঠাৎ সৌজন্যের ছবি! বিজেপি-তৃণমূল প্রার্থীর আলিঙ্গন, ‘এখানে রাজনীতি নয়’ দাবি দু’পক্ষের! তাহলে কী?
ভোটের মঞ্চে হঠাৎ সৌজন্যের ছবি! বিজেপি-তৃণমূল প্রার্থীর আলিঙ্গন, ‘এখানে রাজনীতি নয়’ দাবি দু’পক্ষের! তাহলে কী?
সোনামুখী, বাঁকুড়া: ভোট প্রচারের উত্তাপে যখন রাজ্য রাজনীতি প্রায়শই তপ্ত হয়ে ওঠে, তখন বাঁকুড়ার সোনামুখীতে দেখা গেল এক অন্য ছবি। বিজেপি ও তৃণমূল কংগ্রেস—দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই মুখোমুখি হয়ে সৌজন্যের নজির গড়লেন, যা ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।
বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দিবাকর ঘরামী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কল্লোল সাহা গতকাল রাতে পৃথকভাবে ভোট প্রচারে বেরিয়ে সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর মার্কেটে পৌঁছন। সেই সময় সেখানে চলছিল হরির নাম সংকীর্তন, আর উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ।
advertisement
advertisement
প্রচার করতে করতেই হঠাৎই দুই প্রার্থীর সামনাসামনি দেখা হয়ে যায়। বয়সে বড় হওয়ায় দিবাকর ঘরামী প্রণাম করতে এগোলে ডক্টর কল্লোল সাহা তাঁকে বুকে জড়িয়ে ধরেন। মুহূর্তেই তৈরি হয় এক সৌজন্যমূলক পরিবেশ। পরে দু’জনেই একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
advertisement
ঘটনাটি ঘিরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও এই মানবিক মুহূর্তকে স্বাগত জানান অনেকেই।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কল্লোল সাহা বলেন, এখানে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। হরির নাম সংকীর্তনের আসরে হাজার মানুষের সমাগম হয়েছে, তাই এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক। তিনি আরও জানান, দিবাকর ঘরামী বয়সে ছোট হওয়ায় প্রণাম করতে এলে তিনি তাঁকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানান।
advertisement
অন্যদিকে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামীও একই সুরে বলেন, এই স্থানটি ধর্মীয় অনুষ্ঠান চলার জায়গা, এখানে রাজনীতির কোনও স্থান নেই। তিনি জানান, আগে কখনও ডক্টর সাহাকে দেখেননি, তবে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। সম্মানীয় ব্যক্তি হিসেবে তিনি তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী, এবং এই ঘটনার মাধ্যমে রাজ্যবাসীর কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চায়—হিংসা নয়, সৌজন্যই হোক রাজনীতির মুখ্য ভাষা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
ভোটের মঞ্চে হঠাৎ সৌজন্যের ছবি! বিজেপি-তৃণমূল প্রার্থীর আলিঙ্গন, ‘এখানে রাজনীতি নয়’ দাবি দু’পক্ষের! তাহলে কী?
Next Article
advertisement
Crime: শরীর থেকে মুণ্ডু আলাদা করেই শান্তি হল না, কাটা মাথা নিয়ে বাড়ি চলে গলে যুবক! ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদশে
শরীর থেকে মুণ্ডু আলাদা করেই শান্তি হল না, কাটা মাথা নিয়ে বাড়ি চলে গলে যুবক! ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদশে
  • আইসক্রিম বিক্রেতা এক যুবকের কাস্তে দিয়ে মাথা কাটা হয়

  • অপরাধ করার পর অভিযুক্ত ব্যক্তি কাটা মাথাটি বাড়িতে নিয়ে যায়

  • খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement