advertisement

IPL 2026 : আইপিএলের চিয়ারলিডারদের কোন ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি টাকা দেয়? কত টাকা মাইনে পান তাঁরা? জানলে অবাক হবেন

Last Updated:
IPL 2026 : আইপিএলের মূল আকর্ষণ তাঁরা। আইপিএলের চিয়ারলিডারদের সব থেকে বেশি বেতন দেয় কেকেআর। তার পর আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স।
1/6
কোটি কোটি টাকার টুর্নামেন্ট। তবে তাঁদের হাতে টাকা আসে প্রতি ম্যাচের হিসেবে। তাঁরা আইপিএলের আকর্ষণ। ম্যাচের মাঝে তাঁদের নাচ দেখতে পছন্দ করেন বহু দর্শক। সেই চিয়ারলিডারদের মাইনে কত জানেন!
অনেকেই বলেন, ক্রোড়পতি লিগ। সত্যিই আইপিএল মানে কোটি কোটি টাকার টুর্নামেন্ট। তবে তাঁদের হাতে টাকা আসে প্রতি ম্যাচের হিসেবে। তাঁরা আইপিএলের আকর্ষণ। ম্যাচের মাঝে তাঁদের নাচ দেখতে পছন্দ করেন বহু দর্শক। সেই চিয়ারলিডারদের মাইনে কত জানেন! কোন ফ্র্যাঞ্চাইজি তাঁদের সব থেকে মাইনে দেয় জানেন!
advertisement
2/6
আইপিএল চিয়ারলিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে৷ কিন্তু জানেন কি আইপিএল চিয়ারলিডারদের বেতন বা স্যালারি কেমন, বা কোন ফ্রাঞ্চাইজি তাদের চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেন৷ আজ আমরা সেই নিয়েই আপনাদের জানাব।
আইপিএল চিয়ারলিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে৷ কিন্তু জানেন কি, আইপিএল চিয়ারলিডারদের বেতন বা স্যালারি কেমন, বা কোন ফ্রাঞ্চাইজি তাদের চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেন৷ আজ আমরা সেই নিয়েই আপনাদের জানাব।
advertisement
3/6
গতকাল, অর্থাৎ ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। আর প্রথম ম্যাচ থেকে এবারও মাঠে প্রধান আকর্ষণ হয়ে থাকবেন চিয়ারলিডাররা।
গতকাল, অর্থাৎ ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। প্রতিবারের মতো এবারও প্রথম ম্যাচ থেকে মাঠে প্রধান আকর্ষণ হয়ে থাকবেন চিয়ারলিডাররা। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, একেকটা ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের একেকরকম মাইনে দেয়। 
advertisement
4/6
জানা যায়, একেকটা মরশুমে চিয়ারলিডাররা কম করে ৫ লাখ টাকা মতো উপার্জন করেন। তবে এই উপার্জনের তারতম্য ঘটে। সবার ক্ষেত্রে উপার্জন সমান হয় না। কেউ কিছুটা বেশি উপার্জন করেন, কেউ একটু কম।
জানা যায়, একেকটা মরশুমে চিয়ারলিডাররা কম করে ৫ লাখ টাকা মতো উপার্জন করেন। তবে এই উপার্জনের তারতম্য ঘটে। সবার ক্ষেত্রে উপার্জন সমান হয় না। কেউ কিছুটা বেশি উপার্জন করেন, কেউ একটু কম। চিয়ারলিডারদের বেতন বাঁধাধরা হয় না। ম্যাচ প্রতি নির্দিষ্ট আয়ের পাশাপাশি তাঁরা পারফরম্যান্স বোনাস পান, আর সেটা ভ্রমণসূচির কাঠামোর উপরও অনেকটা নির্ভর করে।
advertisement
5/6
জানা যায়, কলকাতা নাইট রাইডার্স চিয়ারলিডারদের সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ফ্র্যাঞ্চাইজি। কেকেআর তাদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ২৪ থেকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেয় বলেও জানা যায়।
জানা যায়, কলকাতা নাইট রাইডার্স চিয়ারলিডারদের সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ফ্র্যাঞ্চাইজি। কেকেআর তাদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ২৪ থেকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেয় বলেও জানা যায়। কেকেআরের পরেই এই তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জানা গিয়েছে, প্রতি ম্যাচ পিছু চিয়ারলিডারদের তারা প্রায় ২০ হাজার টাকা পারিশ্রমিক দেয়।
advertisement
6/6
চিয়ারলিডারদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। জানা গিয়েছে, তারা দলের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা পারিশ্রমিক দেয়।
চিয়ারলিডারদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। জানা গিয়েছে, তারা দলের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা পারিশ্রমিক দেয়।
advertisement
advertisement
advertisement