Crime: শরীর থেকে মুণ্ডু আলাদা করেই শান্তি হল না, কাটা মাথা নিয়ে বাড়ি চলে গলে যুবক! ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদশে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শনিবার দুপুর ১২টার দিকে পারসাওয়াল গ্রামের বাসিন্দা শঙ্কর যাদব এবং আইসক্রিম বিক্রেতা বাবলুর মধ্যে একটি ছোটখাটো বচসা হয়। তারই পরিণতি হয় ভয়ঙ্কর৷
বারাবাঁকি: উত্তর প্রদেশের বারাবাঁকিতে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। সামান্য একটি বিষয় নিয়ে শুরু হয় সমস্যা৷ আইসক্রিম বিক্রেতা এক যুবকের কাস্তে দিয়ে মাথা কাটা হয়। জানা গিয়েছে, অপরাধ করার পর অভিযুক্ত ব্যক্তি কাটা মাথাটি বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা তাকে ধরে ফেলার সাহস করে উঠতে পারেননি। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রতিবেদন অনুসারে, টিকাইতনগর থানা এলাকার পারসাওয়াল গ্রামে একটি সামান্য বচসা, রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। দরিয়াবাদের বাসিন্দা বাবলু তার সাইকেলে করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন। শনিবার দুপুর ১২টার দিকে পারসাওয়াল গ্রামের বাসিন্দা শঙ্কর যাদব এবং আইসক্রিম বিক্রেতা বাবলুর মধ্যে একটি ছোটখাটো বচসা হয়। তারই পরিণতি হয় ভয়ঙ্কর৷
আরও পড়ুনCooking Gas: রান্নার গ্যাসের সঙ্কট মেটাতে দেশে আসছে বিশাল দুই জাহাজ, পেয়ে গেল হরমুজ পেরনোর ছাড়পত্র
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, শঙ্কর ও বাবুলের মধ্যে ধস্তাধস্তির সময় বাবলু পড়ে যায়। তখন শঙ্কর তার বাড়ি থেকে একটি লাঠি নিয়ে এসে তার গলায় বারবার আঘাত করে । ঘটনাস্থলেই যন্ত্রণায় বাবলু মারা যায়। গ্রামবাসীরা জানান, বাবলু বরফ বিক্রি করে জীবিকা নির্বাহ করত এবং বরফ বিক্রি করার জন্যই প্রথমবার এই গ্রামে এসেছিল।
advertisement
জানা গিয়েছে, আইসক্রিম বিক্রেতা বাবলুকে মাটিতে পড়ে থাকতে দেখে তার মাথা কেটে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রামবাসীরা অভিযুক্তকে থামাতে বা আটকাতে সাহস করে উঠতে পারেনি।
খবর পেয়ে পুলিশ গ্রামটি ঘিরে ফেলে এবং পলাতক অভিযুক্ত শঙ্কর যাদবকে গ্রেফতার করে। পুলিশ সুপার (এসপি) অর্পিত বিজয়বর্গীয় ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসপি জানান, অভিযুক্ত, যাকে একজন মানিসক রোগগ্রস্থ বলে মনে করা হচ্ছে, তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় পুলিশ এই ঘটনার অন্যান্য দিকগুলোও তদন্ত করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 10:39 AM IST










