advertisement

KKR vs MI: কেকেআরের বিরুদ্ধে নামার আগেই জোড়া বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! কাজ সহজ হল নাইটদের!

Last Updated:

KKR vs MI: রবিবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএল ২০২৬ মরশুম শুরুর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলের প্রথম সুপার সানডে। মুখোমুখি কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। কিন্তু আইপিএল ২০২৬ মরশুম শুরুর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। দলের প্রথম ম্যাচে তারা পাচ্ছে না দুই গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটার উইল জ্যাকস এবং মিচেল স্যান্টনারকে। রবিবার কেকেআরের বিরুদ্ধে কঠিন ম্যাচে দুই বিদেশি তারকার না থাকাটা কিছুটা চাপে ফেলতে পারে দুই পাঁচবারের চ্যাম্পিয়নদের।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, এই দুই ক্রিকেটার অতিরিক্ত বিশ্রামের জন্য দেরিতে যোগ দিচ্ছেন। এছাড়া মিচ এবং জ্যাকসি ব্যক্তিগত কারণে দলে যোগ দেওয়ার জন্য আর একটু সময় চেয়েছে। আমরা খুশি মনেই সেই সময় দিয়েছি।” আইপিএল ২০২৫-এর মেগা নিলামে জ্যাকস ও স্যান্টনারকে যথাক্রমে ৫.২৫ কোটি এবং ২ কোটি টাকায় দলে নেয় মুম্বাই। তবে তারা খুব শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবেন বলে আশ্বাস দিয়েছেন কোচ।
advertisement
উইল জ্যাকস সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে তিনি ব্যাট ও বল দুই দিকেই নজর কাড়েন এবং একাধিক ম্যাচে দলের জয় নিশ্চিত করেন। গত আইপিএলেও তিনি ১৩ ম্যাচে ২৩৩ রান ও ৬টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে তার অনুপস্থিতি প্রথম ম্যাচে স্পষ্টভাবেই অনুভূত হবে।
advertisement
অন্যদিকে স্যান্টনারও দলের জন্য গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তিনি নিউজিল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নেতৃত্ব দিয়েছেন এবং গত আইপিএলে ১৩ ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন। তার অভিজ্ঞতা এবং নিয়ন্ত্রিত বোলিং মুম্বাইয়ের জন্য বড় শক্তি, যা প্রথম ম্যাচে পাওয়া যাবে না।
advertisement
এই পরিস্থিতিতে আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ গজনফারের দিকে নজর থাকবে। গত বছর চোটের কারণে খেলতে না পারলেও এবার তার অভিষেক হতে পারে। তরুণ এই স্পিনারের ওপর বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামবে মুম্বই, আর দেখার বিষয় তিনি সেই আস্থা কতটা পূরণ করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: কেকেআরের বিরুদ্ধে নামার আগেই জোড়া বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! কাজ সহজ হল নাইটদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement