West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবি এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমবে এবং বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
advertisement
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
advertisement
অন্যদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার ফের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। এর ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তাই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস।








