advertisement

RCB vs SRH: ব্যাটে বিরাট ঝড় ! চ্যাম্পিয়নের মতোই শুরু আরসিবির, মাঠে অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কোহলির

Last Updated:

প্রায় ১০ মাস পর টি-২০ ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। অথচ গোটা ম্যাচে খেলা দেখে এক বারও মনে হয়নি যে তিনি এত দিন এই ফর্ম্যাটে খেলেননি। শনিবার আইপিএলের প্রথম ম্যাচে এতটাই সাবলীল লেগেছে বিরাট কোহলির খেলা। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে আরসিবিকে ম্যাচ জেতালেন তিনি।

মাঠে অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ বিরাট কোহলির (Photo: AP/X)
মাঠে অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ বিরাট কোহলির (Photo: AP/X)
বেঙ্গালুরু: একেই বলে একেবারে চ্যাম্পিয়ন সুলভ শুরু ! গত বছর যেখানে শেষ করেছিল, সেখান থেকেই এবারের আইপিএল শুরু করল আরসিবি। শনিবার প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৯ উইকেট হারিয়ে ২০১। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের রান তুলে দেয় বেঙ্গালুরু। দেবদত্ত পাড়িক্কল এবং বিরাট কোহলি হাফ-সেঞ্চুরি করলেন। অধিনায়ক রজত পাতিদারের ইনিংস ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হয়ে থাকল। হায়দরাবাদের হয়ে ঈশান কিষানের বিধ্বংসী ৮০ রানের ইনিংস কোনও কাজে এল না। সহজেই ম্যাচ জিততে সফল কোহলিরা ৷
গত বছর আইপিএলের ফাইনাল খেলার পর আর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি কোহলি। ১০ মাস পর ফিরেছিলেন টি২০ ক্রিকেটে। এক বারের জন্যও মনে হয়নি তিনি আর টি-টোয়েন্টি ইন্টারন্যাশনারল ম্যাচ খেলেন না। এদিন কোহলির ইনিংস দুর্দান্ত ৷ প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। এক বার তাঁর ক্যাচ পড়লেও আর কোনও সুযোগই বিরাট দেননি বিপক্ষকে।
advertisement
advertisement
আরসিবির ইনিংসের শেষের দিকে একটা হালকা মুহূর্তও ছিল। জয় নিশ্চিত করার পর কোহলিকে দেখা যায় চিন্নাস্বামীর স্ট্যান্ডে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ফ্লাইং কিস ছুঁড়তে। দর্শকদেরও এটা খুব পছন্দ হয়েছে ৷ টিভি ক্যামেরাও সেই মুহূর্ত তুলে ধরতে মিস করেনি ৷
advertisement
এদিন অবশ্য সবথেকে বড় চমক হল বিরাট কোহলির হাত থেকে ক্যাচ মিস হওয়া। কোহলির হাত থেকে বল যে ফসকে যাচ্ছে, এমনটা সচরাচর হয় না। ভুবনেশ্বর কুমারের বলে বড় শট হাঁকাতে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অনিকেত ভার্মা। সেই ক্যাচ ধরার জন্য বিরাট লং অন থেকে উল্টোদিকে দৌড়তে শুরু করেন। শেষ পর্যন্ত ক্যাচটা ধরেও নেন তিনি। কিন্তু, বলটা তাঁর হাত থেকে ফসকে বেরিয়ে যায়। বিরাট নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই ক্যাচটা মিস করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs SRH: ব্যাটে বিরাট ঝড় ! চ্যাম্পিয়নের মতোই শুরু আরসিবির, মাঠে অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কোহলির
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement