US Deploys 3,500 Marines To Middle East: মধ্যপ্রাচ্যে শুরু মার্কিন শক্তিবৃদ্ধির কাজ, ৩৫০০ নৌসেনা মোতায়েন; ইরানের কড়া হুঁশিয়ারি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
US Deploys 3,500 Marines To Middle East: ইরানকে কেন্দ্র করে উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ৩৫০০ মেরিন মোতায়েন করল আমেরিকা, আরও সেনা পাঠানোর ভাবনা। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে কড়া জবাব দেবে তেহরান।
তেহরানঃ ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, প্রায় ৩৫০০ মেরিন ও নৌসেনা সদস্য USS Tripoli-র মাধ্যমে ২৭ মার্চ এই অঞ্চলে পৌঁছেছে। এই অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং স্থল-সমুদ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে।
আরও পড়ুনঃ হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনা! ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প, যুদ্ধের আশঙ্কা বাড়ছে
এই বাহিনী দ্রুত মোতায়েনযোগ্য এবং প্রয়োজনে উপকূলীয় এলাকায় হামলা, কৌশলগত স্থাপনা দখল বা নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অপারেশন চালাতে সক্ষম। পাশাপাশি, আরও প্রায় ১০ হাজার সেনা পাঠানোর কথাও ভাবছে পেন্টাগন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনৈতিক বিকল্পের বাইরে সামরিক পদক্ষেপের সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন, ইরান আগ বাড়িয়ে হামলা করবে না, তবে দেশের অর্থনৈতিক বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আঘাত এলে কঠোর জবাব দেওয়া হবে। বিশেষ করে পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্রকে ঘিরে আশঙ্কা বাড়ছে। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, যা বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 7:34 AM IST








