advertisement

Tiger Woods: ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ! নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার টাইগার উডস

Last Updated:

Tiger Woods In Jail After Car Crash: শুক্রবার ফ্লোরিডার জ়ুপিটার আইল‌্যান্ডে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন গল্‌ফের কিংবদন্তি টাইগার উডস। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, উডসের গাড়িটি চালকের পাশের দিকে উল্টে পড়ে রয়েছে।

Rapid Read
গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতার টাইগার উডস (Photo: X)
গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতার টাইগার উডস (Photo: X)
ফ্লোরিডা: গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতারও হলেন গলফের কিংবদন্তি টাইগার উডস ৷ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠল গলফ মহাতারকা টাইগার উডসের বিরুদ্ধে। রাস্তায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফ্লোরিডায় শুক্রবার স্থানীয় সময় বিকেলে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গলফ সুপারস্টার টাইগার উডসের গাড়ি।
পুলিশ জানিয়েছে, টাইগার উডস একটি রেঞ্জ রোভার চালাচ্ছিলেন। একটি ট্রেলারকে ওভারটেক করার চেষ্টা করছিলেন তিনি। উডসের গাড়িটি ট্রেলারটির পিছনে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই ঘটনায় আহত হয়েছেন টাইগার উডস ৷
advertisement
advertisement
ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন এর আগেও হয়েছিলেন টাইগার উডস ৷ ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় উডস গুরুতর পায়ের আঘাত পান। সেই দুর্ঘটনায় গাড়িটি কয়েকবার উল্টে যায় এবং তিনি গাড়ির ভিতরে আটকে পড়েন। এরপর ২০২৩ সালের এপ্রিল মাসে সেই দুর্ঘটনার আঘাতজনিত কারণে তাঁর আরও একটি অস্ত্রোপচার হয়।
advertisement
এদিন ঘটনার পরেই মার্টিন কাউন্টি শেরিফের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই অফিসের তরফে নানান হয়েছে, টাইগার উডসের আচরণে স্বাভাবিকতা ছিল না। তাঁর মধ্যে মাদক বা অ্যালকোহলের প্রভাবের লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। এ সব পর্যবেক্ষণের ভিত্তিতে তাকে ঘটনাস্থলেই আটক করা হয় । পরে গ্রেফতারও করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tiger Woods: ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ! নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার টাইগার উডস
Next Article
advertisement
Tiger Woods: ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ! নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার টাইগার উডস
ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ! নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার টাইগার উডস
  • ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা !

  • নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার টাইগার উডস

  • ফের বিতর্কে গলফের কিংবদন্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement