West Bengal Weather Update: রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি ! শনি ও রবিবার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা ৷
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ, শনিবারও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
advertisement
advertisement
advertisement





