DA Arrears by March: ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, ৩১ মার্চের আগেই কর্মচারীদের অ্যাকাউন্টে যাবে বকেয়া টাকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
DA Arrears by March: ৩১ মার্চের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।
কলকাতাঃ সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ৩১ মার্চের মধ্যেই সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার রাতে অর্থ দফতরের তরফে প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, যদিও বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ২৩ মার্চ বলে উল্লেখ করা হয়েছে।
নবান্নের তরফে জানানো হয়েছে, পূর্বে ১৩ মার্চ জারি হওয়া দুটি বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধন এনে জানানো হয়েছে যে, জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বকেয়া পুরনো ডিএ এবং ডিআর সম্পূর্ণ পরিশোধ করা হবে। এই সুবিধা পাবেন কর্মরত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী, পেনশনভোগী এবং মৃত কর্মচারীদের পরিবার।
আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে শুরু মার্কিন শক্তিবৃদ্ধির কাজ, ৩৫০০ নৌসেনা মোতায়েন; ইরানের কড়া হুঁশিয়ারি
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে ১০০ শতাংশ নিরপেক্ষকরণ হারে বকেয়া অর্থ প্রদান করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই অর্থাৎ ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সমস্ত অর্থ মিটিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোও শুরু হয়েছে। প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগামী সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ রয়েছে।
এছাড়াও, সম্প্রতি একটি বিশেষ পোর্টাল চালু করে কর্মচারীদের নিজেদের বকেয়া হিসাব আপলোড করার সুযোগ দেওয়া হয়। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব সেখানে জমা পড়ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থার কর্মীরাও এই ডিএ পাওয়ার আওতায় থাকবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 8:07 AM IST









