advertisement

Mamata Banerjee: হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের মেজাজ, আদিবাসী নৃত্যের তালে মেলালেন পা, পুরুলিয়ায় একেবারে অন্য মেজাজে মমতা

Last Updated:
Mamata Banerjee: ধামসা মাদলের তালে উৎসবের আমেজ, পুরুলিয়ায় একেবারে অন্য মেজাজে তৃণমূল সুপ্রিমো, আদিবাসী নৃত্যের তালে মিলিয়েছেন পা।
1/7
*কাশীপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী প্রার্থীরা। আর এরই মাঝে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে জেলা সফরে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
*কাশীপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী প্রার্থীরা। আর এরই মাঝে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে জেলা সফরে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
*শনিবার রানিগঞ্জ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন তিনি। রঘুনাথপুরের ইনানপুর ফুটবল মাঠে ও কাশীপুরে সেবাব্রতি সংঘের মাঠে করেন বিরাট জনসভা।

3/7
*নির্বাচনী জনসভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে দেখতে কাতারে, কাতারে মানুষের ভিড় দেখা যায় জনসভায়। ‌একেবারে জন প্লাবন বয়ে যায় তৃণমূল নেত্রীকে এক ঝলক দেখার জন্য।

4/7
*এই জনসভায় মুখ্যমন্ত্রীকে দেখা যায় একেবারেই অন্যরূপে। একেবারেই খোশ মেজাজে দেখা যায় তাকে। ‌ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যে পা মেলান তিনি।‌ মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে খুশি শিল্পীরাও।

5/7
*এইদিন নেত্রী হেলিকপ্টার থেকে নামার পর থেকেই ছিল উৎসবের আমেজ। কাশীপুরের জনসভা থেকে রীতিমতো বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। প্রার্থী সৌমেন বেলথড়িয়ার জয়ের ব্যাপারে সম্পূর্ণ ভরসা রেখেছেন নেত্রী।

6/7
*এ বিষয়ে কাশীপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া বলেন, তৃণমূল সুপ্রিমোকে কাছ থেকে দেখতে মানুষের জনজোয়ার দেখা গিয়েছিল কাশীপুরের এই সেবাব্রতি সংঘের মাঠে। আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার মানুষের উপস্থিতি ছিল। তাদের মধ্যে আদিবাসী নৃত্যর ও ছৌ নৃত্যের যে টিম ছিল তাদেরকে দেখে নেত্রী আপ্লুত হয়ে উঠেছিলেন।‌ তাই খুশি হয়ে তিনিও তাদের সঙ্গে পা মিলিয়েছেন। এই মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে।

7/7
*নির্বাচনের পূর্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফর, ভোট বক্সে অনেকখানি প্রভাব ফেলবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।