Tulaipanji Rice: ‘হেরিটেজ’ তকমা মিলেছে আগেই! বাংলার গর্বের তুলাইপাঞ্জির মুকুটে নয়া পালক, এবার ভোটে উত্তর দিনাজপুরের মুখ ‘তুলি’
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Tulaipanji Rice: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তর দিনাজপুরের ভোটের ম্যাসকট 'তুলি'কে প্রকাশ্যে আনা হল। সেই সঙ্গেই নির্বাচনী ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে সেটাও জানানো হয়েছে।
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর তো বটেই, সমগ্র বাংলার গর্বের তুলাইপাঞ্জি চাল। কয়েক মাস আগেই রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে তুলাইপাঞ্জি সহ বাংলার মোট তিনটি সুগন্ধি চালকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হয়েছে। এবার এই চালের মুকুটে জুড়ল নয়া পালক! আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ম্যাসকট গর্বের তুলাইপাঞ্জি চাল।
শুক্রবার সন্ধ্যাবেলা কর্ণজোড়ার জেলা প্রশাসনিক ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন উত্তর দিনাজপুরের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক বিবেক কুমার। তিনিই জানান, এবারের ভোটে তুলাইপাঞ্জি চালকে জেলার ম্যাসকট করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘তুলি’।
আরও পড়ুনঃ রবিবার সন্ধে নামলেই ভোগান্তি! জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ার এইসব ওয়ার্ডে, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের
জেলার ম্যাসকটের পাশাপাশি ছাব্বিশের বিধানসভা ভোটে নির্বাচনী ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে সেটাও জানান জেলাশাসক। তিনি বলেন, এবারের নির্বাচনী ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে মনোনীত হয়েছেন শোভা মজুমদার। তিনি রায়গঞ্জের এক বিশেষভাবে সক্ষম শিক্ষিকা।
advertisement
advertisement
শুক্রবার সাংবাদিক বৈঠকে আরও কয়েকটি বিষয় জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক। বিবেক কুমার বলেন, প্রশাসন বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। সেগুলি হল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করা, বুথ জ্যাম আটকানো, ছাপ্পা ভোট তথা বলপূর্বক ভোট দেওয়া আটকানো, ভোটারদের প্রলোভন না দেখানো ইত্যাদি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন দু’দুফায় হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় চলছে জোরকদমে প্রচার। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের পর শেষ হাসি কে হাসল তা জানা যাবে আগামী ৪ মে।
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Mar 29, 2026 10:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tulaipanji Rice: ‘হেরিটেজ’ তকমা মিলেছে আগেই! বাংলার গর্বের তুলাইপাঞ্জির মুকুটে নয়া পালক, এবার ভোটে উত্তর দিনাজপুরের মুখ ‘তুলি’









