Howrah News: রবিবার সন্ধে নামলেই ভোগান্তি! জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ার এইসব ওয়ার্ডে, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah News: হাওড়া পুর নিগমে আগামী রবিবার সন্ধে থেকে একাধিক ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকবে। কোন কোন ওয়ার্ডে, কতক্ষণ পরিষেবা বন্ধ থাকবে? বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্তৃপক্ষ।
হাওড়া, রাকেশ মাইতি: সন্ধ্যাকালীন জল পরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুরসভার নিদ্রিষ্ট কিছু এলাকায়। বেলগাছিয়া ভাগার সংলগ্ন স্থানে জল পরিষেবা বন্ধ থাকার বিজ্ঞপ্তি। জরুরী ভিত্তিক পাইপলাইন মেরামতি ও সংস্কার কাজের জন্য কয়েক ঘণ্টা হাওড়া পৌরসভার বেশ কয়েকটি এবং কিছু ওয়ার্ডে আংশিক জল পরিষেবা বন্ধ থাকছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জরুরি ভিত্তিতে বেলগাছিয়া ভাগার সংলগ্ন ‘এফ’ (F) রোডে ১২০০ মি.মি. ব্যাসের মূল জল সরবরাহ পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে। সেই ছিদ্র মেরামতি ও সংস্কার কারণে ২৯/০৩/২০২৬ রবিবার হাওড়া পৌর নিগমের অন্তর্গত ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ড এবং ৫০ নম্বর ওয়ার্ডে আংশিক সন্ধ্যাকালীন জল সরবরাহ বন্ধ থাকবে। ৩০/০৩/২০২৬ সোমবার সকাল ছ’টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে বলেই আশাবাদী।
advertisement
advertisement
বেলগাছিয়া ভাগারে ধস নামার পর বিস্তীর্ণ এলাকায় জল পরিষেবায় ব্যাঘাত ঘটে। ধসের কারণে পাইপলাইনে ব্যাপক ক্ষতি, সেই ক্ষতি সামাল দিতে হিমশিম খেতে হয় হাওড়া পুরসভাকে। অন্যদিকে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় মানুষের পানীয় জল সঙ্কট দেখা দেয়। যদিও পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষকে পর্যাপ্ত জল পৌঁছে দেওয়ার সব রকম চেষ্টা করা হয়েছে। সেই দিক গুরুত্ব দিয়ে, যাতে পরবর্তী সময় আরও বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়, পরিকল্পনা মাফিক কাজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জল পরিষেবা ব্যাহত থাকার এমন খারাপ খবরের মাঝেই আবার একটি ভাল খবরও রয়েছে। হাওড়া পুরসভার উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্পের কারণে শহরের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Mar 28, 2026 10:58 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: রবিবার সন্ধে নামলেই ভোগান্তি! জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ার এইসব ওয়ার্ডে, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের










