TRENDING:

Burdwan Accident: যাত্রীবাহী বাস পিষে দিল সাইকেল আরোহীকে! মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী কাটোয়া-বর্ধমান রোড, 'ঘাতক' চালক পলাতক

Last Updated:

East Bardhaman Accident: বুধবার কাটোয়া-বর্ধমান রোডে মর্মন্তিক পথ দুর্ঘটনা। ফাঁসিতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষে প্রাণ গেল এক সাইকেল আরোহীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: বুধবার কাটোয়া–বর্ধমান রোডে ঘটে গেল এক মর্মন্তিক পথ দুর্ঘটনা। ফাঁসিতলা এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনার তীব্রতায় রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্কের ছবি। তবে এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।
কাটোয়া–বর্ধমান রোডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
কাটোয়া–বর্ধমান রোডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সাইকেল আরোহী পাঁচঘড়া বাইপাসের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বর্ধমান রোডের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বর্ধমান–লাঙলহাটা রুটের একটি যাত্রীবাহী বাস কাটোয়া হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে পিষে দেয়।

আরও পড়ুনঃ কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! ছোটদের জিনিস থেকে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি একছাদের তলায় সব, দাম শুরু মাত্র ৫ টাকা থেকে

advertisement

ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ক্ষোভ উগরে দেন বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ।

View More

আরও পড়ুনঃ কলেজ ক্যাম্পাস তো নয়, যেন জীবন্ত পাখিরালয়! কংক্রিটের জঙ্গলের মাঝে পাখিদের স্বর্গরাজ্য, পরিবেশ রক্ষায় মালদহ কলেজ পড়ুয়াদের দৃষ্টান্ত

advertisement

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাসটিকেও আটক করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই বাস চালক পলাতক বলে জানা গিয়েছে। ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, চালকের গাফিলতি ছিল কি না, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার বেপরোয়া গতিতে চলা যানবাহনের ভয়াবহ পরিণতির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Burdwan Accident: যাত্রীবাহী বাস পিষে দিল সাইকেল আরোহীকে! মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী কাটোয়া-বর্ধমান রোড, 'ঘাতক' চালক পলাতক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল