আরও পড়ুন: কলকাতা সংলগ্ন তিন জেলায় কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি! ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
এলাকার চার নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় স্থানীয় হরিচাঁদ-গুরুচাঁদের মন্দিরে যান দীপ্সিতা। সেখানে তাঁকে ফুল ছুঁড়ে স্বাগত জানান ভক্তরা। মন্দিরে ঢুকে বিগ্রহে ফুল নিবেদন করেন এবং প্রণামও করেন বাম প্রার্থী। এরপর স্থানীয়দের হাত থেকে প্রসাদ গ্রহণ করেন তিনি। এলাকার মতুয়া ধর্মাবলম্বীদের একাংশের মতে, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই প্রবণতাই দীপ্সিতাকে অন্যদের থেকে আলাদা করছে। অনেকেই তাঁকে “ঘরের মেয়ে” বলেও উল্লেখ করেছেন।
advertisement
আরও পড়ুন: আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য
প্রচারের সময় দীপ্সিতার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগও নজর কেড়েছে। কখনও পথের ধারে শিশুদের কোলে তুলে নিচ্ছেন, কখনও আবার বাড়িতে ঢুকে খোঁজখবর নিচ্ছেন বাসিন্দাদের। বিশেষ করে মহিলাদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে তাঁকে। স্থানীয়দের মতে, গঙ্গার ওপার থেকে এসে হলেও, এভাবে নিবিড় জনসংযোগ চালানো বাম প্রার্থীর এই প্রচার কৌশল উত্তর দমদমে সিপিএমের পক্ষে বাড়তি সুবিধা এনে দিতে পারে। হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের আশায় বাম শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যেও বাড়ছে আশা।
মতুয়া ভোটারদের আকর্ষণ করতেই দীপ্সিতা ধরের এই মন্দিরমুখী প্রচারকে রাজনৈতিক মহলের একাংশ “কৌশলগত পদক্ষেপ” বলেও মনে করছে। তবে যাই হোক, বামনেত্রীর এমন দেব ভক্তি কিন্তু বেশ নজর কেড়েছে।





