advertisement

North 24 Parganas News: বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?

Last Updated:

North 24 Parganas News: নির্বাচনের ময়দানে ভোটই শেষ কথা, এই বাস্তবতা মাথায় রেখেই প্রচারে নেমে ভিন্ন ছবি তুলে ধরলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর। প্রচারের মাঝেই মতুয়া ভোটারদের কাছে পৌঁছতে হরিচাঁদ-গুরুচাঁদের মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে।

+
বাম

বাম প্রার্থী দীপ্সিতা ধর

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নির্বাচনের ময়দানে ভোটই শেষ কথা, এই বাস্তবতা মাথায় রেখেই প্রচারে নেমে ভিন্ন ছবি তুলে ধরলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর। প্রচারের মাঝেই মতুয়া ভোটারদের কাছে পৌঁছতে হরিচাঁদ-গুরুচাঁদের মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে।
এলাকার চার নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় স্থানীয় হরিচাঁদ-গুরুচাঁদের মন্দিরে যান দীপ্সিতা। সেখানে তাঁকে ফুল ছুঁড়ে স্বাগত জানান ভক্তরা। মন্দিরে ঢুকে বিগ্রহে ফুল নিবেদন করেন এবং প্রণামও করেন বাম প্রার্থী। এরপর স্থানীয়দের হাত থেকে প্রসাদ গ্রহণ করেন তিনি। এলাকার মতুয়া ধর্মাবলম্বীদের একাংশের মতে, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই প্রবণতাই দীপ্সিতাকে অন্যদের থেকে আলাদা করছে। অনেকেই তাঁকে “ঘরের মেয়ে” বলেও উল্লেখ করেছেন।
advertisement
advertisement
প্রচারের সময় দীপ্সিতার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগও নজর কেড়েছে। কখনও পথের ধারে শিশুদের কোলে তুলে নিচ্ছেন, কখনও আবার বাড়িতে ঢুকে খোঁজখবর নিচ্ছেন বাসিন্দাদের। বিশেষ করে মহিলাদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে তাঁকে। স্থানীয়দের মতে, গঙ্গার ওপার থেকে এসে হলেও, এভাবে নিবিড় জনসংযোগ চালানো বাম প্রার্থীর এই প্রচার কৌশল উত্তর দমদমে সিপিএমের পক্ষে বাড়তি সুবিধা এনে দিতে পারে। হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের আশায় বাম শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যেও বাড়ছে আশা।
advertisement
মতুয়া ভোটারদের আকর্ষণ করতেই দীপ্সিতা ধরের এই মন্দিরমুখী প্রচারকে রাজনৈতিক মহলের একাংশ “কৌশলগত পদক্ষেপ” বলেও মনে করছে। তবে যাই হোক, বামনেত্রীর এমন দেব ভক্তি কিন্তু বেশ নজর কেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
North 24 Parganas News: বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement