TRENDING:

Suvendu Adhikari: 'হতে চলেছে বড় কিছু!' SIR ইস্যুতে নতুন বোমা, নির্বাচনের আগে ভোট প্রচারে 'মাস্টারস্ট্রোক' শুভেন্দু অধিকারীর

Last Updated:
Suvendu Adhikari: ভোটার তালিকা থেকে ১০ লক্ষ নাম বাদ যাবে? উত্তর দিলেন শুভেন্দু। পাশাপাশি ফের রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। এসআইআর নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ।
advertisement
1/5
'হতে চলেছে বড় কিছু!' SIR ইস্যুতে নতুন বোমা, নির্বাচনের আগে ভোট প্রচারে 'মাস্টারস্ট্রোক' শুভেন্দু অধিকারীর
ভোটের প্রচারে এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। ২৬ এর বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুরেও। আর এই দুই কেন্দ্র থেকেই জয়ের বিষয়ে তিনি আশাবাদী। আশাবাদী হওয়ার পাশাপাশি এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বারবার রাজ্য সরকারকে বিঁধতে দেখা যাচ্ছে তাকে।
advertisement
2/5
শুভেন্দু অধিকারী শনিবার ভোটের প্রচারে কালীঘাট, নকুলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ দেওয়া নিয়ে ফের হুঁশিয়ারি দেন। আরে হুঁশিয়ারি দিতে গিয়ে রাজ্য সরকারকে বিঁধে জানান, "সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলেমেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়। যাচ্ছে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে।"
advertisement
3/5
এসআইআর-এর আংশিক চূড়ান্ত তালিকা বের হওয়ার পর প্রায় ৬৩ লক্ষের ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকতে দেখা গিয়েছে। তবে যা শোনা যাচ্ছে তাতে ১০ লক্ষ নাম বাদ যেতে পারে চূড়ান্ত তালিকা থেকে। আগামী সোমবার এই তালিকা বের হবেও খবর। যদিও এই সংক্রান্ত অর্থাৎ নাম বাদ যাওয়া সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী হেসে বলেন, 'আপনাদের কাছে ভুল তথ্য আছে, সময় এলেই দেখা যাবে'।
advertisement
4/5
ভোটার তালিকা থেকে এত ভোটারের নাম বাদ যাওয়া ভোটে কতটা প্রভাব ফেলবে? প্রশ্নের উত্তরের শুভেন্দু অধিকারী জানান, "নাম কাদের বাদ যাচ্ছে? তারা কি কোনও কাগজ দেখাতে পেরেছেন? এরপরেও যদি কারও মনে হয় যে তার সঙ্গে ন্যায় হয়নি তাহলে তিনি ট্রাইবুনালে যেতে পারেন। যা আদালতের নির্দেশে তৈরি হয়েছে।"
advertisement
5/5
এরই সঙ্গে সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, "মৃত, ডবল-ট্রিপল এন্ট্রি, অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, কিন্তু নাম থাকবে না। যদি আপনি ভারতীয় হন এবং আপনার কাগজ সংক্রান্ত কোনও সমস্যা থাকে, যদি মনে হয় আপনার সঙ্গে ন্যায় হয়নি, তাহলে আপনি ট্রাইবুনালে যেতে পারেন এবং ন্যায় পেতে পারেন।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: 'হতে চলেছে বড় কিছু!' SIR ইস্যুতে নতুন বোমা, নির্বাচনের আগে ভোট প্রচারে 'মাস্টারস্ট্রোক' শুভেন্দু অধিকারীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল