TRENDING:

Siliguri Earthquake: শিলিগুড়িতে ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত হল শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকায়

Last Updated:

Siliguri Earthquake: শিলিগুড়িতে ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকায়। উৎপত্তিস্থল জানা যায়নি। কত মাত্রায় ভূমিকম্প হয়েছে তা-ও জানা যায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়িতে ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকায়। উৎপত্তিস্থল জানা যায়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল হল সিকিমের মঙ্গন। রিখটার স্কেলে কম্পনর তীব্রতা ছিল ৪.১!
ফের ভূমিকম্প
ফের ভূমিকম্প
advertisement

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়, সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি পাহাড়ে ভূমিকম্পরের জেরে আতঙ্ক তৈরি হয়। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই সব সময়ে পাহাড়ে আসেন। ভূমিকম্পের ঘটনায় তাঁরাও চিন্তিত হন। সেই সময়ে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়। আজ অর্থাৎ শনিবার ফের মৃদু ভূমিকম্প হল শিলিগুড়িতে।

advertisement

আরও পড়ুন: আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

এমনিতেই এর আগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর, এর মাঝেই ভূমিকম্প। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের নয় জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ওই সব জেলায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Siliguri Earthquake: শিলিগুড়িতে ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত হল শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল