TRENDING:

TMC Candidate: জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন

Last Updated:

TMC Candidate: জেতা কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে এই গুঞ্জন হলেও পার্টির ওপরই আস্থা ফরাক্কা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ফরাক্কা কেন্দ্র ধরে রাখতে ‘জামাই’কে ভরসা তৃণমূলের। প্রায় ২৫ বছর একটানা মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখার পর ২০২১- এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলামের কাছে ওই আসনে পরাজিত হন কংগ্রেসের প্রয়াত বিধায়ক মইনুল হক।
advertisement

কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই ফরাক্কা বিধানসভা কেন্দ্রে এবছর প্রার্থী বদল করেছে রাজ্যের শাসক দল। মনিরুলের পরিবর্তে এবার ফরাক্কা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ওই কেন্দ্রের ‘জামাই’ তথা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি আমিরুল ইসলাম।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে সামশেরগঞ্জ আসন থেকে জয়ী আমিরুল ইসলামের আসন পরিবর্তন নিয়ে দলের অন্দরে অনেক রকমের কানাঘুষো শোনা গেলেও ফারাক্কার বাসিন্দা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আমিরুল সেই সবে কান দিতে নারাজ। তৃণমূল বিধায়কের এক শ্যালক ,হাবিব পারভেজ টনি ফরাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদ জেলা পরিষদের ২ নম্বর আসন থেকে তৃণমূলের প্রতীকেই নির্বাচিত সদস্য এবং প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাই অন্য বিধানসভা কেন্দ্র থেকে ফরাক্কায় লড়তে গেলেও আমিরুলকে সংগঠন নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না। ফলে জামাই কে ভরসা এখন শাসকদলের।

advertisement

আরও পড়ুন – Akashdeep Injury: কাদের নিয়ে দল সাজাবে কেকেআর! ফের বড় ঝটকা, ছিটকে গেলেন আকাশদীপ

আমিরুল ইসলাম বলেন,” বিভিন্ন কারণে আমাদের দলের অনেক পুরনো কর্মীরা রাগ করে বসেছিলেন। দলীয় কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ করতেন না। যেকোনও কারণেই হোক তাঁদের মধ্যে হতাশা ছিল। আমি সমস্ত পুরনো কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের আবার সক্রিয়ভাবে দলীয় কাজ এবং ভোট প্রচারে যুক্ত করার চেষ্টা করছি। দল মনে করেছে আমি ফরাক্কা আসনের প্রতিদ্বন্দ্বিতা করলে জিতবো। দলের এই ভরসাকে সম্মান দেওয়ার জন্য আমি চেষ্টার কোনও ত্রুটি রাখছি না।”

advertisement

আমিরুল ইসলাম এও বলেন ,”সামশেরগঞ্জের মানুষ জানেন এমএলএ কাপের মাধ্যমে খেলার প্রসার থেকে শুরু করে নদী ভাঙন কবলিত মানুষের পাশে কীভাবে আমি বারবার গিয়ে দাঁড়িয়েছি। এখানে অস্বীকার করার জায়গা নেই রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের বিমাতৃ সুলভ আচরণ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞের সুফল ফরাক্কা পেয়েছে। ফরাক্কা বিধানসভা কেন্দ্রে সংগঠনে সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল। আমি সেটা দূর করার চেষ্টা করছি। প্রচারের মূল ইস্যু থাকছে মানুষের সমস্যা।’’

advertisement

ফরাক্কা বিধানসভা কেন্দ্রে ২৫ বছর কংগ্রেসের নির্বাচিত বিধায়ক থাকলেও ২০২৬- এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর মূল লড়াই বিজেপি প্রার্থীর সঙ্গেই হবে বলে মনে করেন তৃণমূল প্রার্থী, আমিরুল ইসলাম।

তিনি বলেন,” এখানে কংগ্রেসের কোনও সংগঠন নেই। আর সংগঠন করার জন্য যে লোক লাগে তাও তাদের নেই। ফরাক্কা বিধানসভার ২৩৬টি বুথের সবগুলিতে তৃণমূলের কমিটি এবং বুথ সভাপতি রয়েছে। দলের মজবুত সংগঠনই আমাকে বিধানসভা নির্বাচনে সাহায্য করবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

Tanmay Mondal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
TMC Candidate: জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল