Cooch Behar News: বিধানসভা ভোটের আগে কোচবিহারে আতঙ্ক! ডাস্টবিনে পড়ে সুতলি পাকানো সন্দেহজনক বস্তু, ছুটে এল পুলিশ
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে বোমা সন্দেহে আতঙ্ক। ডাস্টবিনে সুতলি পাকানো একটি বস্তু ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
হরিণচওড়া, কোচবিহারঃ বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল। এই আবহে কোচবিহারে বোমা সন্দেহে আতঙ্ক ছড়াল। ডাস্টবিন থেকে সুতলি পাকানো সন্দেহজনক বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শনিবার কোচবিহারের হরিণচওড়ার পালপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন এই অঞ্চলে পঞ্চায়েতের বসানো একটি ডাস্টবিনে ওই সন্দেহজনক বস্তুটি দেখতে পান এলাকার বাসিন্দারা। সুতলি পাকানো সেই জিনিস দেখে বোমা বলে সন্দেহ করেন তাঁরা। মূহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
আরও পড়ুনঃ ধানের তুষের আড়ালে চোরাচালানের চেষ্টা! বন দফতরের তৎপরতায় ফাঁস সব, বাগডোগরায় ধরা পড়ল শাল কাঠ পাচার চক্র
ডাস্টবিন থেকে সুতলি পাকানো ওই বস্তু উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা প্রসঙ্গে এক এলাকাবাসী বলেন, এই ধরনের ঘটনা ঘটলে ভয় তো হবেই। এখানে ওই জিনিস কারা রাখল সেটা পুলিশ তদন্ত করে দেখুক।
advertisement
advertisement
অন্যদিকে এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতয়ালি থানার পুলিশ। তাঁরা সেই সামগ্রী উদ্ধার করেন। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, বোমা সন্দেহে জিনিসটি উদ্ধার করা হয়েছে। এটা কোথা থেকে এসেছে এবং এটি কী সেটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ভোটের আবহে সম্প্রতি মুর্শিদাবাদের সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারে বোমা সন্দেহে উদ্ধার হল সুতলি পাকানো একটি বস্তু। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তাতে কী উঠে আসে সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 21, 2026 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: বিধানসভা ভোটের আগে কোচবিহারে আতঙ্ক! ডাস্টবিনে পড়ে সুতলি পাকানো সন্দেহজনক বস্তু, ছুটে এল পুলিশ









