advertisement

Siliguri News: ধানের তুষের আড়ালে চোরাচালানের চেষ্টা! বন দফতরের তৎপরতায় ফাঁস সব, বাগডোগরায় ধরা পড়ল শাল কাঠ পাচার চক্র

Last Updated:

Siliguri News: তুষের আড়ালে বহুমূল্য শাল কাঠ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে বন দফতরের তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়। বাগডোগরার ঘটনায় চাঞ্চল্য।

বন দফতরের তৎপরতায় শাল কাঠ পাচার চক্রের পর্দাফাঁস
বন দফতরের তৎপরতায় শাল কাঠ পাচার চক্রের পর্দাফাঁস
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় বন দফতরের তৎপরতায় বড়সড় চোরাচালান চক্রের হদিস মিলল। ধানের তুষের আড়ালে শাল কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে গোঁসাইপুর চেকপোস্টে একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই গাড়িতে তল্লাশি চালানো হয়। প্রথমে সাধারণ মালবাহী গাড়ি বলেই মনে হয়েছিল। কিন্তু তুষ সরাতেই সামনে আসে বিপুল পরিমাণ শাল কাঠ, যা বেআইনিভাবে পরিবহণ করা হচ্ছিল।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া জঞ্জালেই রোজগারের দিশা! তৈরি হচ্ছে ব্যাপক চাহিদার জিনিস, ভাল টাকা আয় করছেন রায়গঞ্জের মহিলারা
এই ঘটনায় সংশ্লিষ্ট পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বাবাই দেবনাথ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, শিলিগুড়ির শালবাড়ি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে তা বিহারে পাচারের পরিকল্পনা ছিল।
advertisement
advertisement
বন দফতরের আধিকারিকদের মতে, চোরাচালানকারীরা নজর এড়াতে নতুন নতুন কৌশল নিচ্ছে। ধানের তুষের মতো সাধারণ জিনিসের আড়াল ব্যবহার করে কাঠ পাচারের এই পদ্ধতি তাঁদের সেই চেষ্টারই প্রমাণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে বাগডোগরা বন দফতর। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ধানের তুষের আড়ালে চোরাচালানের চেষ্টা! বন দফতরের তৎপরতায় ফাঁস সব, বাগডোগরায় ধরা পড়ল শাল কাঠ পাচার চক্র
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement