advertisement

Rajasthan Murder: শরীরে ৭ লক্ষ টাকার গয়না, বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা!রাজস্থানে হাড় হিম করা কাণ্ড, গ্রেফতার প্রতিবেশী

Last Updated:

মৃতার পরিবার জানিয়েছে, বাড়ি থেকে বেরনোর সময় ওই বৃদ্ধা সোনা এবং রুপো মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার গয়না পরেছিলেন৷

রাজস্থানে হাড় হিম করা কাণ্ড৷ প্রতীকী ছবি৷
রাজস্থানে হাড় হিম করা কাণ্ড৷ প্রতীকী ছবি৷
প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সোনা এবং রুপোর গয়না পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধা৷ এর পরই নিখোঁজ হয়ে যান তিনি৷ শেষ পর্যন্ত একটি ঝোঁপের ভিতরে বস্তার মধ্যে সেই বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল৷
নৃশংস এই ঘটনা ঘটেছে রাজস্থানের নগওরের পালদি কালান গ্রামে৷ জানা গিয়েছে, ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধার নাম নাথি দেবী বাউরি৷ গবাদি পশুর জন্য খাবারের জোগাড় করার জন্য তিনি গত ১৬ মার্চ সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি৷ এর পরই নিখোঁজ হয়ে যান তিনি৷
বাড়ি থেকে বেরনোর পর সন্ধে পর্যন্ত না ফেরায় বৃদ্ধার পরিবার কাছাকাছি গ্রাম এবং ক্ষেতগুলিতে তাঁর খোঁজ শুরু করে৷ পরের দিন সকালে স্থানীয় বাসিন্দারা পাচরান্দা গ্রামে ঝোঁপের ভিতরে একটি সন্দেহজনক প্লাস্টিকের বস্তা পরে থাকতে দেখেন৷ সেই বস্তাটি খুলতেই ভিতর থেকে ওই বৃদ্ধার দেহ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বৃদ্ধার শরীরে তাঁর মাথা এবং পায়ের পাতা ছিল না৷ শরীরে কোনও গয়নাও ছিল না৷ পুলিশের ধারণা বৃদ্ধার পরিচয় যাতে বোঝা না যায় তা নিশ্চিত করতেই মাথা এবং পায়ের পাতা বাদ দিয়ে দেওয়া হয়৷ শরীরের ওই অংশগুলি আলাদা আলাদা ভাবে নির্জন কোনও এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের৷
advertisement
বৃদ্ধার দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ ফরেন্সিক বিশেষজ্ঞ, পুলিশ কুকুর এবং ড্রোনের সাহায্যে নমুনা সংগ্রহ এবং তল্লাশি অভিযানের কাজ শুরু করে পুলিশ৷ এই তল্লাশিতেই বৃদ্ধার একটি চটি উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রে আটক করা হয় এক সন্দেহভাজনকে৷ গ্রামের একটি বাড়িতে রক্তের দাগেরও খোঁজ পায় পুলিশ৷ ফরেন্সিক পরীক্ষায় পুলিশ নিশ্চিত হয়, সেখানেই বৃদ্ধাকে খুন করা হয়েছে৷
advertisement
এর পাশাপাশি ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত থাকা প্রায় ৩০০টি মোবাইল নম্বর চিহ্নিত করে সেগুলির কল ডেটা খতিয়ে দেখে পুলিশ৷ শেষ পর্যন্ত গত ২০ মার্চ বৃদ্ধার প্রতিবেশী ৩৮ বছর বয়সি মুকেশ ভারতী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতের কাছ থেকে খোয়া যাওয়া গয়না এবং খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ৷
advertisement
পুলিশে জানিয়েছে, ঘটনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গবাদি পশুকে খাওয়ানোর খড়ের খোঁজে এই মুকেশ ভারতীর বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধা৷ তখনই তাঁর উপরে হামলা চালায় অভিযুক্ত৷ বৃদ্ধাকে খুন করে তাঁর গয়না লুঠ করে সে৷ এর পর বৃদ্ধার দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে নিজের গাড়িতে করেই বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে অভিযুক্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Murder: শরীরে ৭ লক্ষ টাকার গয়না, বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা!রাজস্থানে হাড় হিম করা কাণ্ড, গ্রেফতার প্রতিবেশী
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement